editor
প্রকাশিত: 11:57 AM, February 25, 2024
উৎফল বড়ুয়া :: লেখক নাজরিন আরা রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ‘মা, আমি আমরা আর ১৯৭১’ গ্রন্থের প্রকাশনা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে আলোচকরা বলেছেন, এই উপন্যাসের মধ্যে দিয়ে বাংলাদেশের ইতিহাসকে জানা সহজ হবে। উপন্যাসটি ছোট বড় সকলের জন্য উপযোগি। লেখক মুক্তিযুদ্ধকালীন তাঁর চোখে দেখা এবং সে সময়ের নির্মম ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তথ্যনির্ভর এই অসাধারণ রচনার মধ্যে দিয়ে তিনি আজীবন পাঠকের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। এটি একটি মুক্তিযুদ্ধের অনন্য দলিল হিসেবে পরিগণিত হবে।
বক্তারা বলেন, যাঁরা মুক্তিযুদ্ধ নিয়ে জানতে চায় এই বইটি তাদের জন্য বড় সম্পদ। গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার প্রেস ক্লাবস্থ এস. রহমান হলে মিলনায়তনে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে বক্তব্য রাখতে গিয়ে আলোচকরা উপরোক্ত মন্তব্য করেন। চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. অর্থদর্শী বড়ুয়া’র সভাপতিত্বে প্রকাশনা উৎসবের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সরকারি টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক ড. শামসুদ্দীন শিশির।
প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের কলেজ পরিচালক বিশিষ্ট লেখক ড. আজাদ বুলবুল। অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক নাজরিন আরা বলেন, ৬৫ বছর বয়সে এসে আমি আজ নানা জ¦রা ব্যাধিতে আক্রান্ত হয়ে পড়েছি। ১৩ বছর বয়সে আমার দেখা মুক্তিযুদ্ধের ঘটনাবলী প্রকাশ করতে পেরে কিছুটা হলেও নিজেকে দায়মুক্ত করতে পেরেছি।
প্রকাশনা উৎসবে সম্মানিত আলোচক ছিলেন ডিএমআই, এশিয়া রিজিওন মার্কেটিং এন্ড সেলস ম্যানেজার হায়দার খালিদ, জনস্বাস্থ্য অধিকার রক্ষা কমিটি চট্টগ্রামের সদস্য সচিব ডা. সুশান্ত বড়ুয়া, লেখক-সাংবাদিক বিপ্লব বড়ুয়া, বিশিষ্ট সংগঠক লায়ন ধনঞ্জয় বড়ুয়া রুবেল, নারীনেত্রী মনিকা ভট্টাচার্য, শিক্ষক সুধাংশু বিমল বড়ুয়া প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রকাশনা উদযাপন পরিষদের আহ্বায়ক মিসেস অনুপমা বড়ুয়া, নারীনেত্রী রেখা রানী বড়ুয়া, সংগঠক মানস কুমার বড়ুয়া, সীবলী সংসদের সভাপতি বিকাশ কান্তি বড়ুয়া, লেখক অমল বড়ুয়া, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, লায়ন কেমি বড়ুয়া মুক্তা, রুপ্তা বড়ুয়া, লায়ন ছোটন বড়ুয়া, লায়ন ঝুমি বড়ুয়া মুন্না, শিক্ষিকা পাপিয়া বড়ুয়া, রাজীব চৌধুরী চম্পক, জুবলী বড়ুয়া জুঁই প্রমূখ। প্রকাশনা উদযাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক মিসেস ঝুম্পা বড়ুয়া, সদস্য সচিব শিক্ষক, লেখক রনি কুমার বড়ুয়া’র সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন পুলিশ অফিসার সুমন বড়ুয়া শাপলা, লেখকের জীবনী পাঠ করেন চন্দ্রিকা বড়ুয়া।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন