editor

প্রকাশিত: 12:00 PM, February 25, 2024

গোয়াইনঘাটে বর্ণিল আয়োজনে শিক্ষককে বিদায় জানালো প্রাক্তন শিক্ষার্থীগণ

গোয়াইনঘাটে বর্ণিল আয়োজনে শিক্ষককে বিদায় জানালো প্রাক্তন শিক্ষার্থীগণ

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটের সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শামীম আহমদকে বর্নিল আয়োজনের মাধ্যমে বিদায় জানালো কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ ৷অধ্যাপক শামীম আহমদের অবসর জনিত বিদায় উপলক্ষে কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের উদ্যোগ উপজেলা কেন্দ্রীয় মুক্তমঞ্চে অনুষ্টিত হয় এই বিধায় সংবর্ধনা অনুষ্ঠান।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের ১ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী মো. মনিরুল করিমের সভাপতিত্বে ও নজরুল ইসলামের সঞ্চালয় অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক বলেন অধ্যাপক শামীম আহমদের অবসরজনিত বিদায়কালীন সময়ে প্রাক্তন শিক্ষার্থীরা যে আয়োজন করেছে তাতে আমরা বিমোহিত,আমরা আশা করি ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে, আমাদের শিক্ষক জীবনের পূর্নতা এনে দেয় এই ধরনের আয়োজন ৷তিনি অধ্যাপক শামীম আহমদের অনেক গূণাবলী তুলে ধরে বলেন তার অবসরকালিন বিদায়ে গোয়াইনঘাট সরকারি কলেজে যে শুন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয় ৷

সংবর্ধিত অতিথির বক্তব্যে অধ্যাপক শামীম আহমদ বলেন আজ এই অবসরকালীন সময়ে আমার শিক্ষার্থীগণের এই আয়োজন দেখে আমার বলতে কোন দ্বিধা নেই যে আমার শিক্ষক জীবন স্বার্থক,আমি জানিনা তোমাদেরকে দীর্ঘ এই ৩০বছরের শিক্ষকতার জীবনে কি দিতে পেরেছি তবে পেয়েছি তোমাদের পাহাড়সম ভালোবাসা ও সম্মান।

সভায় বিশেষ অতিথির হিসাবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারি ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ তপনকৃঞ্চ দেব, শাহজালাল (রহ.) ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক কামরুন নাহার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুস শহিদ, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাহবুব আলম, কলেজের প্রভাষক সুমি বেগম।

প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে  মো. নুরুল হুদার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য দেন সোলেমান উদ্দিন, মো. আব্দুল্লাহ, মিনহাজ আহমদ পারভেজ, হানিফ আহমদ,সোলেমান আহমদ ,দুলাল আহমদ, রোভার স্কাউটস সদস্য আকিব আহমদ, মানপত্র পাঠ করেন প্রাক্তন শিক্ষার্থী আজিমা ফেরদৌস।

সংবর্ধনা উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী তানজিল হোসেনের সম্পাদনায় প্রকাশিত স্মারক গ্রন্থ ‘আবেগ’ এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন