editor
প্রকাশিত: 12:12 PM, February 25, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আত্মনির্ভরশীলতা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে অলংকারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে ৬৫ জন নারীকে সেলাই মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদান করা হয়।
দীর্ঘদিন ধরে সমাজসেবায় অবধান রাখা জনকল্যাণমুখী সংগঠন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ইউনিয়নের হতদরিদ্র পরিবারের বেকার নারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও কর্মসংস্থান তৈরি করে দিতে উদ্যোগ গ্রহণ করে। এ লক্ষ্য বাস্তবায়ন করতে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত নারী প্রশিক্ষনার্থীদের দক্ষ প্রশিক্ষক দ্বারা এক মাস সেলাই প্রশিক্ষণ কর্মশালা প্রদান করা হয়। আজ প্রশিক্ষণের সমাপনী দিনে প্রশিক্ষণ শেষে তাদের হাতে ট্রাস্টের পক্ষ থেকে মেশিন ও আনুষঙ্গিক যন্ত্রপাতি প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
এ উপলক্ষে দুপুরে ট্রাস্টের সাধারণ সম্পাদক যুক্তরাজ্যে বসবাসরত দেলোয়ার হোসেইন এর পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি যুক্তরাজ্য প্রবাসী বাবরুল হোসেন বাবুল।
ট্রাস্টের ট্রাস্টী যুক্তরাজ্য প্রবাসী হাফিজ আরিফুল ইসলাম এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি এ টি এম সুয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন, ৫ নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ৮ নং দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, সমাজসেবী শিরিন চৌধুরী আলী, হাজী সবুর আলী, সমাজসেবক কিরন উদ্দিন, ট্রাস্টের সহ-সভাপতি আব্দুর রব, ট্রেজারার আব্দুল আলীম, শালিস ব্যাক্তিত্ব সাজিদুর রহমান সোহেল, ট্রাস্টের প্রচার সম্পাদক সুহেল আরব আলী, ঘোরন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমির আলী, ট্রাস্টের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, প্রবাসী হারুন খান হাফিজ।
এসময় ট্রাস্টের মানবিক এমন কার্যক্রমের দ্বারা ভবিষ্যাত ব্যাপী চলমান রাখার আহবান ও এধরণের ব্যাতিক্রমী কাজের সফল বাস্তবায়ন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করে আরো বক্তব্য রাখেন, আল মুছিম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মানিক মিয়া, ব্যবসায়ী সুজন উদ্দিন খান, প্যানেল চেয়ারম্যান ফজলু মিয়া, ইউপি সদস্য আলহাজ্ব শামীম আহমদ, মাসব্যাপী প্রশিক্ষণ ও সেলাই মেশিন বিতরণ কর্মসূচি ও ট্রাস্টের কো-অর্ডিনেটর সাংবাদিক এ কে এম তুহেম, সাবেক কো-অর্ডিনেটর রাসেল আলী, ছাত্র নেতা রুহেল মিয়া। প্রশিক্ষনার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দা রুমানা ও তামান্না বেগম।
একমাস প্রশিক্ষণ প্রদান করেন সেলাই মাস্টার আব্দুল কাদির ও ফাহমিদা বেগম। এসময় প্রশিক্ষনার্থীদের যাতায়াত খরচের জন্য নগদ অর্থ সহায়তা করেন যুক্তরাজ্য প্রবাসী আনছার আলী।
এসময় উপস্থিত ছিলেন রেসকিউ লাইফ ফাউন্ডেশন এর সভাপতি আব্দুন নুর তুষার, সহ-সভাপতি নাহিদ আহমদ সুয়েব, শেখ সামাদ, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির সহ প্রশিক্ষনার্থীদের অভিভাবক ও এলাকার বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন