editor
প্রকাশিত: 12:18 PM, February 25, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: অভিন্ন দেওয়ানি বিধিতে আরও একধাপ এগিয়ে গেল আসাম সরকার। মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন বাতিল নিয়ে করা পদক্ষেপ তাঁরই ইঙ্গিত। এবার থেকে আসামে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ ২টিই হবে দেশের অন্য প্রান্তের সঙ্গে তাল রেখে। কোনও একটি আলাদা জাতির ক্ষেত্রে পৃথকভাবে কোনও আইন থাকবে না। চলতি মাসের শুরুতেই উত্তরাখন্ড দেশের প্রথম রাজ্য হিসেবে এই আইন পাশ করেছে। এবার সেই পথেই হাঁটতে চলেছে আসামে বিজেপি শাসিত সরকার।
২৮ ফেব্রুয়ারি বাজেট অধিবেশনে এই প্রস্তাব রাখতে চলেছে হিমন্ত বিশ্বশর্মার সরকার। আসামের মন্ত্রী জয়ন্ত মাল্লা বড়ুয়া জানিয়েছেন, এবার থেকে মুসলিম বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ এই ২টি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুসারে হবে। আসামের ৯৪ জন মুসলিম রেজিস্ট্রারকে তাঁদের কাজ থেকে ছুটি দেওয়া হয়েছে। বদলে তাঁদেরকে এককালীন ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। এবার থেকে জেলার রেজিস্ট্রাররাই অন্য সবের মধ্যেই এই কাজগুলি করবেন। এর পাশাপাশি বাল্যবিবাহ রুখতে ও এই ব্যবস্থা বিশেষ কার্যকরী হবে বলেই এই পদক্ষেপ অনেক বেশি দরকার বলেই জানান মন্ত্রী।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন