editor
প্রকাশিত: 4:32 PM, February 25, 2024
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী, সিলেট-২ আসনের এমপি বলেছেন- স্মার্ট বাংলাদেশ গড়তে সকলের নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। স্মার্ট দেশ করতে হলে সবার আগে আমাদের শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে, তাদেরকে স্মার্ট করে তুলতে হবে। যাতে করে আগামীর প্রজন্ম স্মার্ট হয়।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টায় সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজে মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি।
প্রতিমন্ত্রী আরও বলেন- বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে জানুয়ারির ১ তারিখে সারাদেশে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন। যেটি পৃথিবীর কোন উন্নত দেশ করতে পারেনি, সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতে পেরেছেন। এই সরকার ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছে, এখন দেশের আনাচে-কানাচেতেও বিদ্যুৎতের আলোয় আলোকিত হয়।
তিনি বলেন, এই কলেজের উন্নয়ন নিয়ে আমি সিলেট ১ আসনের সংসদ সদস্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সাহেব ও সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিব। আগামীতে এই কলেজ সকলের প্রচেষ্ঠায় ডিগ্রি কলেজে রুপান্তরিত করা হবে ইনশাআল্লাহ। এই আসনের সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশংসা করে তিনি বলেন, এই কলেজে সাবেক পররাষ্ট্রমন্ত্রীর অসংখ্য অবদান জড়িয়ে আছে। তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের অনেক উন্নয়ন করেছেন, আশাকরি এমপি সাহেবের এই উন্নয়ন অব্যাহত থাকবে।
সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ দেবেন্দ্র কুমার সিংহের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, আব্দুল বাছিত ও সুলতানা আক্তারের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভণিং বডীর শিক্ষানুরাগী সদস্য ও সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমীর সভাপতি মো. ইকলাল আহমদ।
এস এ
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়