editor

প্রকাশিত: 4:32 PM, January 21, 2023

সিসিক নির্বাচনে দল গোছাচ্ছে সিলেট মহানগর আ. লীগ

সিসিক নির্বাচনে দল গোছাচ্ছে সিলেট মহানগর আ. লীগ

ডিএসএস ডেস্ক :: চলতি বছরে সিলেট সিটি করপোরেশন নির্বাচনের আগেই মহানগর আওয়ামী লীগের তৃণমূল গোছাতে চান নেতারা। সে লক্ষ্যে গত সেপ্টেম্বরে তারা ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল শুরু করেছিলেন। কিন্তু নানা বিতর্কে সেটি আটকে যায়।পরবর্তীতে কেন্দ্রের দিকনির্দেশনা পেয়েছেন।

এ কারণে এখন সবাইকে নিয়ে দল গোছানোর কাজ শুরু করতে চান নেতারা। আগামী ফেব্রুয়ারি মাসের শুরুতে নতুন করে ওয়ার্ড সম্মেলন শুরু করা হবে।

সিলেট মহানগর আওয়ামী লীগের গুরুত্বপূর্ন এ ইউনিটের সভাপতি ছিলেন প্রয়াত মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। তিনি সভাপতি থাকাকালে প্রায় ৭ বছর আগে মহানগর আওয়ামী লীগের অধিভুক্ত ২৭টি ওয়ার্ডের সম্মেলন করেছিলেন। তখন সাধারণ সম্পাদক ছিলেন বর্তমান সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ।এরপর থেকে আর কোনো সম্মেলন হয়নি।

দল গোছানোও হয়নি।

২০১৯ সালে মহানগর আওয়ামী লীগের দায়িত্ব পান প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক হন অধ্যাপক জাকির হোসেন।পরে তারা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিও গঠন করেন। এরপর করোনা, বন্যাসহ নানা কারণে সিলেট মহানগর আওয়ামী লীগের তৃণমূলে হাত দেয়া সম্ভব হয়নি।এতে করে তৃণমূলে দলের কাঠামো অগোছালো হয়ে পড়ে।

এ ছাড়া এই কমিটিগুলো দিয়ে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান দু’দফা সিটি করপোরেশন নির্বাচন করেন। এবং দু’দফাই ফলাফল ঘরে তুলতে ব্যর্থ হন তিনি।কামরান যোগ্য প্রার্থী হলেও দলের ভেতরে অনৈক্য, তৃণমূলের নীরবতাসহ নানা কারণে তার পরাজয়ের কারণ বলে দলের নেতারাই মনে করেন।এর ফলে বর্তমান কমিটি নতুন করে তৃণমূলকে সাজাতে গত সেপ্টেম্বর থেকে কাজ শুরু করে।তার আগে গঠন করা হয় ৯টি সাংগঠনিক কমিটি একজন সহ-সভাপতিকে প্রধান করে গঠিত সাংগঠনিক কমিটি তিনটি ওয়ার্ডের সম্মেলন আয়োজন করে।

এদিকে-সেপ্টেম্বরে শুরু হওয়া ওয়ার্ড কমিটি গঠন প্রক্রিয়া নানাভাবে বিতর্কিত হয়ে পড়ে। পদবঞ্চিত নেতারা বিদ্রোহ করেন। কোথাও কোথাও সংঘর্ষের ঘটনা ঘটে।এতে করে মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদক বিতর্কের মুখে পড়েন। নগরের ১৮, ৬নং ওয়ার্ডসহ কয়েকটি ওয়ার্ডে কমিটি গঠন নিয়ে সমালোচনা দেখা দেয়।বিষয়টি গড়ায় কেন্দ্র পর্যন্ত।এ কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব গত নভেম্বরে সিলেটে জেলা ও মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা করে।

এসব সভায় কেন্দ্রীয় নেতারা তৃণমূলের কথা শুনেন এবং দলকে শক্তিশালী করতে নির্দেশনা দেয়।

পরে কেন্দ্রের নির্দেশনা মোতাবেক সিলেট মহানগর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সভা করে।আর ওই সভায় নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবং সভায় গঠিত উপ-কমিটির নেতাদের কার্যক্রম চলমান রাখাসহ দল গোছানোর দিকে মনোনিবেশ করার তাগিদ দেয়া হয়।তবে-এখনো নতুন করে ওয়ার্ড সম্মেলন শুরু করা হয়নি।

মহানগর আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা জানিয়েছেন-চলতি বছরের শেষ দিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে সিলেট সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। বর্তমান পরিষদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

এ কারণে মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা নির্বাচনী প্রচারণায় রয়েছেন। গত এক বছর ধরে তারা প্রচারণা চালাচ্ছে। তবে- সিনিয়র নেতারা নির্বাচনের আগেই দল গোছাতে চাচ্ছেন। এজন্য তারা ফেব্রুয়ারির শুরু থেকে ফের ওয়ার্ড সম্মেলন শুরু করতে যাচ্ছেন।

নেতারা জানান- সিলেট মহানগর আওয়ামী লীগের অধিভুক্ত ওয়ার্ড হচ্ছে ২৭টি। এরমধ্যে ১০টির সম্মেলন ও কাউন্সিল শেষ করা হয়েছে।মেয়াদোত্তীর্ণ ২৪টির মধ্যে বাকি রয়েছে ১৪টি।বাকি মেয়াদ থাকা তিনটির সম্মেলন হবে কিনা সেটি চূড়ান্ত হয়নি।

তবে-ওই তিন ওয়ার্ডেও সম্মেলনের কার্যক্রম এগিয়ে রাখা হচ্ছে সিলেট মহানগরী এখন আগের চেয়ে অনেক বড়। নতুন করে ১৫টি ওয়ার্ড সৃষ্টি করা হয়েছে।আগামী সিটি করপোরেশন নির্বাচনে নতুন ওয়ার্ডগুলোতেও নির্বাচন হবে।ফলে মহানগর আওয়ামী লীগের তরফ থেকে নতুন ওই ওয়ার্ডগুলোকে বাদ দেয়া হচ্ছে না। নতুন করে এসব ওয়ার্ডে দল সাজানো চ্যালেঞ্জের।

কারণ-অনেকেই ছিলেন ইউনিয়ন কিংবা উপজেলার রাজনীতিতে। এখন তারা নগরের রাজনীতিতে অন্তর্ভুক্ত হচ্ছে।এ কারণে মহানগর আওয়ামী লীগের তরফ থেকে এসব ওয়ার্ডের নেতাদের বায়োডাটা আহ্বান করা হয়েছে।এরপর নির্বাচনের আগেই এসব ওয়ার্ডে আহ্বায়ক কমিটি দেয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন জানিয়েছেন,ফেব্রুয়ারি থেকে ফের ওয়ার্ড সম্মেলন শুরু করা হবে। আওয়ামী লীগ বড় দল। কমিটি গঠনে কিছু সমস্যা থাকবে। এসব সমস্যা সমাধান করে সবাইকে নিয়ে আমরা তৃণমূল সাজানোর কাজ করেছি, ভবিষ্যতেও করবো। আর নতুন ১৫টি ওয়ার্ডের নেতাদের সিভি ইতিমধ্যে আমাদের হাতে এসেছে।পুরাতনগুলোর সম্মেলনের পাশাপাশি নতুন ওয়ার্ডগুলোর সিভি নিয়ে যাচাই-বাছাই করবো।এরপর আমরা আহ্বায়ক কমিটি দেয়ার চিন্তা-ভাবনা করবো।

তিনি জানান- সিটি করপোরেশন নির্বাচনে দলের পক্ষে মূল ভূমিকা পালন করেন তৃণমূলের নেতারা। এ কারণে তৃণমূলে দল শক্তিশালী হলে আওয়ামী লীগ প্রার্থী সুবিধা পাবেন। আর তৃণমূল নড়বড়ে হলে প্রার্থীও বেকায়দায় পড়বেন। সার্বিক দিক বিবেচনা করে আমরা তৃণমূলে দল শক্তিশালী করতে কাজ করছি।

এস এ

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন