editor
প্রকাশিত: 6:47 PM, February 25, 2024
বিশ্বনাথের অলংকারি বড়বাড়ীর মরহুম তেরা মিয়ার তৃতীয় ছেলে আয়ারল্যান্ড প্রবাসী সাহাদ মিয়া (৪৩) চার দিন পূর্বে দীর্ঘ দিন অসুস্হ থাকার পর আয়ারল্যান্ডের একটি হসপিটালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।
মরহুমের লাশ স্বদেশে আসারের পর ২৫ ফেব্রুয়ারি রবিবার বিকেল অলংকারি সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে তার পারিবারিক কবরস্হানে তার দাফন করা হয়েছে।
জানাজা পূর্বে হাজারো মুসল্লিদের সামনে বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মরহুম সাহাদ মিয়ার চাচাত ভাই মোঃ লিলু মিয়া।
পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী মরহুম সাহাদ মিয়ার বড় ভাই বাবুল মিয়া, আয়ারল্যান্ড থেকে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য রাখেন মরহুমের ভাই সাবেক মেম্বার আব্দুল ওদুদ।
সাবেক চেয়ারম্যান লিলু মিয়া তার বক্তব্যে বলেন, প্রতিটি মানুষকে এই পৃথিবী হতে মরতেই হবে।
কেউই এই পৃথিবীতে আমরা চিরস্হায়ী থাকবো না। তিনি মরহুম সাহাদ মিয়াকে একজন সমাজসেবক ও ভালো মানুষ হিসাবে আখ্যায়িত করে বলেন, সাহদ মিয়ার ইন্তেকালে এ সমাজের অপুরনীয় ক্ষতি হয়েছে। তিনি সকলের কাছে সাহাদ মিয়ার জন্য মহান আল্লাহর দরবারে দোয়ার অনুরোধ জানান।
জানাজায় অংশ নিয়েছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি গৌছ আলী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আওয়ামী লীগের স্হানীয় নেতৃবৃন্দ, জামাতে ইসলামি, জাতীয়পাটি, আল ইসলাহের স্হানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।
তাছাড়া এলাকার বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ও সরকারের গোয়েন্দা বিভাগের লোকজনও উপস্হিত ছিলেন।
জানাজা নামাজের ইমামতি করেন মরহুম সাহাদ মিয়ার ভাতিজা মুফতি শাহেদ আহমদ ও দোয়া পরিচালনা করেন অলংকারি জামে মসজিদের ইমাম মাওলানা হাছিব আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন