editor
প্রকাশিত: 6:50 PM, February 25, 2024
সুজন চক্রবর্তী,আসাম (ভারত) প্রতিনিধি :: রবিবার (২৫ ফেব্রুয়ারি ) সকালে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকাতে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ২ ব্যক্তি একটি ডাম্পারের ড্রাইভার এবং খালাসি। মৃতব্যক্তিদের নাম মিলন শেখ (৪০) এবং গোলাম সিদ্দিক (৩৩)। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার আলিনগর থেকে বালি নিয়ে ওই ২ ব্যক্তি ফরাক্কার দিকে যাচ্ছিলেন। গোলাম সিদ্দিক গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার (২৫ ফেব্রুয়ারি) ভোর রাতে ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে একটি চাল ভর্তি লরি বর্ধমান থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল। মঙ্গলজোন এলাকাতে পৌঁছে ওই লরির পিছনের চাকার হাওয়া কমে যাওয়াতে ড্রাইভার গাড়িটি রাস্তার ধারে দাঁড় করিয়ে পেছনের টায়ারের হাওয়া পরীক্ষা করছিলেন। ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি বালি ভর্তি ডাম্পার এসে সজোরে লরিটিকে ধাক্কা মারে। দুর্ঘটনার অভিঘাতে চালবোঝাই লরিটি উল্টে যায়। তখনই ডাম্পারের কেবিনটির অবস্থা এতটাই খারাপ ছিল যে তার ড্রাইভার এবং খালাসি ভেতরেই আটকে যান। বহু চেষ্টার পর তাঁদেরকে বার করে স্থানীয় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ২ জনকেই মৃত বলে ঘোষণা করেন। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন