editor
প্রকাশিত: 3:03 PM, February 26, 2024
মহি উদ্দিন, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদকে ভূষিত হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়া থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক। বর্তমানে তিনি জেলার রাজনগর থানায় কর্মরত রয়েছেন। ২০২৩ সালে কুলাউড়ায় কর্মক্ষেত্রে প্রসংশনীয় কাজ ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) পুলিশ হেডকোয়ার্টার্সের এক প্রজ্ঞাপনে জানা গেছে, ২০২৩ সালে অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কতর্ব্যনিষ্ঠা, সাহসিকতা, সততা, পেশাদারিত্ব জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকা- ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় ও স্বীকৃতিস্বরূপ হিসেবে ভালো কাজে অবদানের জন্য ওসি আব্দুছ ছালেককে এই পদকে ভূষিত করা হয়। আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ওসি আব্দুছ ছালেককে এ পদক পরিয়ে দিবেন।
এক প্রতিক্রিয়ায় ওসি আব্দুছ ছালেক বলেন, কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তার এ প্রাপ্তিতে কর্ম উদ্দীপনা ও দায়িত্ববোধ আরও বাড়িয়ে দেবে। এই পুরস্কার যেনো আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়, এ জন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে কুলাউড়ার কর্মধা ইউনিয়নের জঙ্গিবিরোধী অভিযানে সিটিটিসিকে সহায়তা করে বিশেষ ভূমিকা রাখায় ওসি মোঃ আব্দুছ ছালেকের হাতে বিশেষ পুরস্কার তুলে দেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: মনজুর রহমান পিপিএম (বার)।
এছাড়া ওসি আব্দুছ ছালেক কুলাউড়া থানায় যোগদানের পর থেকে থানায় আগত সেবাগ্রহীতাদের মানবিকভাবে পুলিশি সেবা প্রদান-সেবার মান বৃদ্ধি, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও ফেন্সিডিলসহ লক্ষ লক্ষ টাকার মাদকদ্রব্য উদ্ধার, জঙ্গিবাদ দমন, কুখ্যাত ডাকাত গ্রেপ্তার, চোরাই গাড়ি ও মোটরসাইকেল উদ্ধার, বিভিন্ন সামাজিক কার্যক্রম, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার পূর্বক চুরি-ডাকাতি রোধ, অল্পসময়ে নিখোঁজ ভিকটিম উদ্ধার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিশেষ অবদান রাখায় তাকে অভিন্ন মানদন্ডের আলোকে টানা নবম বারের মতো জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়।
এদিকে ২০২৩ সালে কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলী বাইশালী টিলায় জঙ্গি আস্তানায় সিটিটিসি’র সাথে অভিযান পরিচালনা করে ৩০ জন জঙ্গি সদস্যকে গ্রেফতারসহ বিপুল পরিমান জিহাদী বই, আগ্নেয়াস্ত্রের গুলি ও বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধার করে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে ভূমিকা রাখেন ওসি আব্দুছ ছালেক।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে