editor
প্রকাশিত: 11:18 AM, February 27, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরপ্রদেশে জৌনপুরে ভয়ংকর দুর্ঘটনা। বাসের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষে কমপক্ষে ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। দুর্ঘটনায় আহত ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যু হয়েছে আরও ১ জনের। উত্তরপ্রদেশের জৌনপুর থেকে প্রয়াগরাজের দিকে যাচ্ছিল শ্রমিক বোঝাই ট্রাক্টরটি।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায় একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই ট্রাক্টরের। রাস্তায় এদিকে ওদিকে ছিটকে পড়েন ট্রাক্টরে থাকা শ্রমিকরা। ঘটনাস্থলেই ৫ জন শ্রমিকের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় ৬ জন শ্রমিককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। যদিও চিকিৎসাধীন অবস্থায় ১ শ্রমিকের মৃত্যু হয়। সবমিলিয়ে মৃত সংখ্যা দাঁড়িয়েছে ৬। যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।
পুলিশ জানিয়েছে, ট্রাক্টরে ছিলেন ১২ জন শ্রমিক। তাঁরা সকলেই আলিশাহপুর গ্রামের বাসিন্দা। মৃতদেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ খবর দেওয়া হচ্ছে পরিবারের লোকদের। ঠিক কি কারণে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন