editor
প্রকাশিত: 7:45 PM, February 28, 2024
সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, এক সময় ডিজিটিাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ছিল, যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় আজকের সফল হয়েছে। বর্তমানে আমরা তথ্য প্রযুক্তি ব্যবহার করছি। স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে বিশে^র অনেক কিছু জানতে পারছি। যেগুলো এক সময় স্বপ্ন ছিল। আমরা উন্নত দেশের কাতারে পৌছাব এবং স্মার্ট বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত হিসেবে উপস্থাপন করব। উন্নত দেশের সাথে তালমিলিয়ে আমরা আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ গড়ব। সেটি করার পূর্বে আমাদের যেটি বেশি জরুরী, তা হচ্ছে আমাদের সন্তানদের দেশীয় কৃষ্টি-কালচার ও আচার-আচরণ শিখানো। তাই প্রত্যেক অভিভাবকের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে কোমলমতি শিশুদের দেশীয় কৃষ্টি-কালচার, সামাজিক আচার-আচরণ ও আদব কায়দায় সন্তানদের মানুষ করে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলা। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সন্তানদের সুশিক্ষা, কৃষ্টি-কালচার ও সংস্কৃতির উন্নয়নে প্রত্যেক অভিভাবককে এগিয়ে আসতে হবে।
গতকাল (২৮ ফেব্রুয়ারী বুধবার) সিলেট নগরীর নয়াসড়কস্থ দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের অনুষ্ঠানের পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে অত্র স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ এম. হোসেন আহমদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইস চেয়ারম্যান প্রফেসর আব্দুল বাকী চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজ এর সদস্য প্রফেসর এ.এন.এ.এ. মাহবুব আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সদর উদ্দিন আহমেদ চৌধুরী, জামিল আহমেদ চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসেন মো. আল জুনায়েদ, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আহবায়ক উপাধ্যক্ষ তাহিয়া সিদ্দিকা, জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নূর হোসেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষিকা নাফেলা জহির চৌধুরী, শিক্ষক মো. হাফিজুল ইসলাম, শিক্ষার্থী আফ্রিদা রাইসা, ফাহমিদা বাবুল ও তাজরিয়ান হাবিব। শুরুতে কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী ফাইজ মিয়া, রবীন্দ্র সঙ্গীত পরিবেশনায় স্বস্তিকা দে, কবিতা আবৃত্তি করে ওয়ারিসা আদিবা ও কোর্ডিনেটর ছিলেন ক্রীড়া শিক্ষক মতিউর রহমান। নৃত্য পরিবেশনা করে একদল ক্ষূদে শিক্ষার্থী।
এছাড়া শিক্ষক-অভিভাবক, কর্মকতা-কর্মচারীগন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অভিভাবকগন ও অতিথি পর্বে খেলায় অংশগ্রহন করেন এবং পুরস্কার গ্রহন করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন