editor
প্রকাশিত: 11:54 AM, February 29, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বড় দুর্ঘটনা ভারতের ঝাড়খন্ডে। জামতাড়ার একটি স্টেশনের কাছে অন্তত ১২ জনকে পিষে দিল ট্রেন। এই ঘটনায় আহত হয়েছেন বহু। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও অ্যাম্বুলেন্স। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশংকা।
সূত্রে প্রকাশ, বুধবার (২৮ ফেব্রুয়ারি) ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের জামতাড়ার কলঝারিয়া স্টেশনের কাছে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার সূত্রপাত নাকি একটি গুজবকে কেন্দ্র করে। এদিন ডাউন অঙ্গ এক্সপ্রেসে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে। ভয়ে হুড়োহুড়ি পড়ে যায় ওই ট্রেনের যাত্রীদের মধ্যে। আগুনের হাত থেকে রক্ষা পেতে অনেকেই ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়েন। সেই সময় পাশের লাইনে চলে আসে ঝাঁঝা- আসানসোল এক্সপ্রেস। তখনই ওই যাত্রীদের পিষে দেয় ট্রেনটি। জামতাড়ার ডেপুটি কমিশনার জানিয়েছেন, ঘটনাস্থলে পৌঁছেছে মেডিক্যাল টিম। উদ্ধার কাজ চলছে।
জানা যায়, ঘটনার তদন্তের জন্য ৩ সদস্যের কমিটি গঠন করেছে রেল। কি কারণে এই দুর্ঘটনা ঘটেছে তা তদন্তের পরই জানা যাবে।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন