editor
প্রকাশিত: 4:08 PM, February 29, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের মধ্যপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা। নিহত অন্তত ১৪। আহত বেশ কয়েকজন। তাঁদের মধ্যে অনেকেরই অবস্থা আশংকাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
জানা যায়, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ডিন্ডোরি এলাকার বাজগড় ঘাটের কাছে উল্টে যায় যাত্রী বোঝাই একটি পিক আপ ট্রাক। প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। আহত ২০ জন। তাঁদের শাহপুরা কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিন্ডোরির কাউন্সিলর বিকাশ মিশ্র।
জানা যায়, প্রবল বেগে ছুটে ছিল পিক আপ ট্রাকটি। গতি এতটাই বেশি ছিল যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। উল্টে যায় ট্রাকটি। ছিটকে পড়েন যাত্রীরা। গতির বলি হন অনেকেই। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় উদ্ধারকারী দল। আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি, মৃতদের পরিবার পিছু ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন তিনি।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন