editor
প্রকাশিত: 8:54 PM, February 29, 2024
সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সিলেট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলায় সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, মাদক, খুন, ধর্ষণ, ডাকাতি, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে সিলেট জেলা পুলিশ সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলার জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীসহ একটি আভিযানিক দল গত ২৮/০২/২০২৪ খ্রি. সিলেট জেলার বিয়ানীবাজার থানা ও দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে জকিগঞ্জ থানার মামলা নং-০১, তারিখ-০১/০২/২০২৪ খ্রি. ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড-১৮৬০; এর ঘটনায় তদন্তে প্রাপ্ত আসামী ১। মো: মাজাহারুল ইসলাম শাহরিয়া ওরফে শাওন (২৫), পিতা- মো. সিরাজুল ইসলাম ওরফে মুছা, মাতা- নাজমিন বেগম, সাং-বারঠাকুরী, ২। জাহেদ আহমদ জিহাদ (৩৩), পিতা-মৃত আজমল আলী প্রকাশ আজুমুল আলী, মাতা-মৃত ফখরুন্নেছা, সাং-ঘেচুয়া, ৩। রমজান আহমদ (২৭), পিতা-জামাল আহমদ জামু, সাং-কাশিরচক, ৪। জাবের আহমদ (২২), পিতা-শাহাব উদ্দিন, সাং-কাশিরচক, সর্বথানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ৫। সেলিম আহমদ শাহিন (৪১), পিতা-মৃত জহির আলী আজিব আলী, সাং-মোহাম্মদপুর, থানা-বিয়ানীবাজার, জেলা- সিলেট, ৬। ছাব্বির প্রকাশ ছোয়াবিল প্রকাশ সাব্বির (৪৫), পিতা-আব্দুর রশিদ, সাং-পূর্ব তিলপাড়া, থানা-ওসমানীনগর জেলা সিলেটদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার উদ্ধার এবং লুণ্ঠিত মালামাল একটি স্বর্ণের কানের দুল, ওজন অনুমান ৩ আনা, একটি রূপার চেইন, ওজন অনুমান ৫ আনা ২ রতি এবং ডাকাতির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি ও অস্ত্র-শস্ত্র উদ্ধার করা হয়। আসামীরা উক্ত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে। বিধি মোতাবেক আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন