editor
প্রকাশিত: 11:06 AM, March 2, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সমাজ সেবক আব্দুন নুর এর উদ্যোগে গরীব ও অস্বচ্ছল পরিবারের মাঝে গৃহ নির্মাণের জন্য ঢেউটিন, চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১লা মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের গমরা গোল গ্রামস্থ আব্দুন নুরের নিজ বাড়ীতে এসব সামগ্রী বিতরণ করা হয়। এর আগে ঢেউটিন চাল ও নগদ অর্থ বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজ সেবক আব্দুন নুর। দৈনিক সিলেট ডটকমের বিশ্বনাথ প্রতিনিধি সাংবাদিক সমুজ আহমদ সায়মনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) বিশ্বনাথ উপজেলা শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ কয়েছ মিয়া, জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা দক্ষিণ শাখার স্বেচ্ছাসেবী সম্পাদক জামাল আহমদ, সংগঠক মোহাম্মদ নজরুল আমীন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিয়াকত আলী, আমির উদ্দিন, আলাল মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, যারা সব সময় সমাজের দরিদ্র ও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে কিছু নিয়ে দাঁড়ায় তারা নিঃসন্দেহে মহৎ মনের মানুষ। বিত্তবানরা যদি তার মতো এগিয়ে আসেন তাহলে সমাজের অসহায় মানুষের কিছুটা হলেও দুঃখ লাগব হবে। আলোচনা সভা ও বিতরণী অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামাল আহমদ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন