editor
প্রকাশিত: 2:02 PM, March 2, 2024
ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়ন (আই জে উ) এর আহ্বানে ভারতের আসাম রাজ্যের মায়ঙে আয়োজিত জাতীয় নির্বাহী কমিটির দুই দিনব্যাপি সভা অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার-রোববার (২ ও ৩ মার্চ) আয়োজিত সভায় বাংলাদেশ চ্যাপটারের পক্ষে যোগদান করছেন ইন্দো-বাংলা জার্নালিস্ট ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুলতান আহমদ (সুলতান সুমন)। এর পূর্বে গত ২২ ফেব্রুয়ারি ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি গীতার্থ পাঠক ও সাধারণ সম্পাদক সাবিনা ইন্দ্রোজিত আসামে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ চ্যাপটারের পক্ষে যোগদানের জন্য একপত্রের মাধ্যমে আহবান করেন।
পরবর্তীতে বাংলাদেশ সংবাদ সংস্থার সিনিয়র রিপোর্টার, ডিইউজে সাংবাদিক নেতা খায়রুজ্জামান কামাল ও ইন্দো-বাংলা জার্নালিস্ট ফোরামের নেতৃবৃন্দ ভারতে অনুষ্ঠিত সভায় যোগদানের জন্য সুলতানকে মনোনিত করেন। যার পরিপ্রেক্ষিতে শুক্রবার (১ মার্চ) ভারতে যান সুলতান সুমন এবং শনিবার (২ মার্চ) প্রথমদিন আয়োজিত সভায় যোগদান করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন