editor

প্রকাশিত: 9:44 PM, March 2, 2024

জনগণকে সরকারের সকল সেবা পৌঁছে দিতে হবে: এমপি নাদেল

জনগণকে সরকারের সকল সেবা পৌঁছে দিতে হবে: এমপি নাদেল

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা,বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল সেবা মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে হবে। দেশের মানুষ যে আশা ও স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে চতুর্থ বারের মতো ক্ষমতায় এনেছে। সেই আশা ও স্বপ্নপূরণে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। উন্নয়নের গতি অব্যাহত থাকলে এশিয়ার সেরা দেশ হবে বাংলাদেশ। তাই যার যার অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।

শনিবার (২ মার্চ) দুপুর ১ টায় শরীফপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উন্নয়ন ও সম্ভাবনা শীর্ষক মুক্ত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় এমপি উপস্থিত লোকজনের বিভিন্ন সমস্যা ও বিভিন্ন দাবিদাওয়ার বিষয়টি গুরুত্বসহকারে মনোযোগ দিয়ে শুনেন এবং সমস্যা নিরসনের আশ্বাস দেন।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সততা ও মেধা দিয়ে বাংলাদেশ সৃষ্টি করেছেন। আর বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সততা, প্রজ্ঞা, মেধা এবং রাজনৈতিক দূরদর্শিতা দিয়ে এমন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন যে, শুধু বাংলাদেশ নয়-আন্তর্জাতিক মহল তার প্রতি খুবই শ্রদ্ধাশীল। তাই আমাদের সবাইকে কাজ করতে হবে। সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সরকারের সকল সেবার মান বৃদ্ধি করে মানুষের দ্বারপ্রান্তে সেবার মান নিশ্চিত করতে হবে।

স্থানীয় জনগণ এমপি ও প্রশাসনের কাছে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, মনু নদীর চলমান বেড়িবাঁধের কাজের অনিয়ম, জনগুরুত্বপূর্ণ সড়কে ওভারলোডে মালামাল পরিবহনে সড়কের ক্ষতি, জলাবদ্ধতা নিরসনে কয়েকটি খাল খনন, পানীয় জলের সমস্যা, খেলার মাঠ তৈরির দাবি করেন জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, কৃষক, যুবক, বাগান পঞ্চায়েতের নেতৃবৃন্দরা এবং সমস্যা নিরসনের দাবি জানান।

এছাড়া স্থানীয় জনগণ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামীণ রাস্তার সমস্যা নিয়ে কথা বলেন। রাস্তাব্যবহারে সাধারণ জনগণ ভোগান্তিতে আছেন। এদিকে ইউনিয়নটি সীমান্ত এলাকায় হওয়ায় নিয়মিত মাদকের অবাধ ব্যবহার, চুরি, অপরাধ বিষয় নিয়ে কথা বলেন।

জবাবে এমপি রাস্তাগুলো করার আশ্বাস দেন৷ সংশ্লিষ্ট বিভাগকে রাস্তার আইডি তৈরি করে রাস্তাটি তালিকাভুক্ত করার নির্দেশনা দেন। বাগানে চা শ্রমিকদের জন্য স্কুল স্থাপনের বিষয়ে ডিসির সাথে কথা হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে বাগানে স্কুল করা হবে। পানীয় জলের সমস্যা নিরসনের জন্য ৮-১০ টি পরিবারকে সম্পৃক্ত করে নলকূপ দেয়া হবে৷ ব্যক্তিগতভাবে একজনকে দেয়া যাবেনা৷ অপরাধ নিয়ন্ত্রণে থানার ওসিকে নির্দেশনা দেন এমপি।

তিনি বলেন, আপনাদের সাথে এমপি, প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দদের নিয়ে একটি টিম ওয়ার্ক করে মেলবন্ধন করার জন্য এই আয়োজন করা হয়েছে। আগামীতে উপজেলার বাকি ইউনিয়নে এভাবে মতবিনিময় করা হবে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেণু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সাবেক উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার সুশীল চন্দ্র দে, শরীফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আইয়ুব আলী।

সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো: মেহেদী হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইফতেখায়ের হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: শিমুল আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো: মহসিন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন