editor
প্রকাশিত: 9:49 PM, March 2, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের খাজাঞ্চি ক্রিকেট ফেডারেশন কাপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২রা মার্চ) রাজাগঞ্জ বাজার সংলগ্ন মাঠে উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপ্তের পর পুরস্কার বিতরণ করা হয়েছে।
ফাইনাল খেলায় ফেডারেশনের সভাপতি ফারহান উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল আহমেদের পরিচালনায় শুভ উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন টরেন্টো বাংলা পাড়া ক্লাবের চেয়ারম্যান এম আর আজিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, লজ্জাতুন নেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবুল বশর ফারুক, সাবেক মেম্বার আমীর আলী, প্রবাসী দুলাল মিয়া, দুলাল আহমদ, রমজান আলী সহ প্রমুখ।
খাজাঞ্চি ইউনিয়ন স্পোর্টস এসোসিয়েশন ইউ কেএর আয়োজনে ও আমেরিকা প্রবাসী রায়হান আহমদের সার্বিক সহaযোগিতায় খেলাটি পরিচালায় ছিলেন ফেডারেশন কাপ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।
সাংবাদিক আব্দুল কাইয়ুমের প্রাণবন্ত ধারাভাষ্যে শুরু হওয়া খেলায় তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব বনাম শুভেচ্ছা ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ টি জয়লাভ করেছে তরুণ প্রতিভা ক্রিকেট ক্লাব।
খেলার প্রথম পুরস্কার মোটর সাইকেল ও দ্বিতীয় পুরস্কার ফ্রিজ স্পনসর করেছেন ভি-সেভেন ইউ কে।
খেলায় টুর্ণামেন্ট সেরা ব্যাটসম্যান, ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা রান ও সেঞ্চুরিয়ায় হয়েছেন তরুণ প্রতিভার সারোয়ার,সেরা অলরাউন্ডার হয়েছেন ইউনিটি ক্রিকেট ক্লাবের রাসেল এবং সেরা বোলার তরুন প্রতিভার রায়হান। এ সময় উভয় দলের সমর্থক সহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন