editor
প্রকাশিত: 5:27 PM, March 3, 2024
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউপির বড়দেশ গ্রামের বড়দেশ উচ্চ বিদ্যালয়ের নিয়ম বহির্ভূত, অনির্বাচিত ম্যানেজিং কমিটি গঠন এবং প্রধান শিক্ষক কর্তৃক সংগঠিত বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারীতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
রবিবার (৩ মার্চ) দুপুর ১২টায় বড়দেশ বাজারে বড়দেশ উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও এলাকার সর্বস্থরের নাগরিকবৃন্দের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়মের কারণে শিক্ষার্থীরা সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছে না। প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির সদস্যদের নিয়ে নানান ধরণের অনিয়ম করে যাচ্ছেন। বিদ্যালয়ে তারা অনিয়ম করলেও তাদের ভয়ে কেউ প্রতিবাধ করতে পারছে না। দীর্ঘ ১০/১২ বছর ধরে ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন একই ব্যাক্তি। অথচ দুই বছর পর পর নতুন কমিটি গঠন করার কথা। প্রধান শিক্ষকের সাথে এক হয়ে নানা অনিয়ম করে যাচ্ছে তারা। বক্তারা অভিলম্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের অনিয়ম ও দূর্নীতি সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থ নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
৯নং ওয়ার্ডের মেম্বার ও ৭নং দক্ষিণ বানিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এবাদুর রহমান এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী মো. শাহজাহান শিপলু এর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ৮নং ওয়ার্ডের মেম্বার আজমল হোসেইন, বিদ্যালয়ের শিক্ষার্থীর অভিভাবক ডা. শামীম আহমেদ, ফয়াজ আহমেদ, প্রাক্তণ শিক্ষার্থী মাছুম কাদির, হাজী আব্দুল মতিন, ইনতাজ আলী, হাফিজ নাছির আহমদ, ফারুক আহমদ, জালাল আহমদ, ফারুক আহমদ, লুকমান আহমদ, বশির আহমদ, ফারুক মিয়া, কামিল আহমদ, জুনেদ আহমদ, মিসবাহ উদ্দিন, মইন উদ্দিন, আবু উবায়দ, শামীম আহমদ, বকুল আহমদ, কামরান আহমদ, নাহিদুজ্জামান, শিব্বির আহমদ, কামিল মিয়া, ফারুক উদ্দিন, মাহিন কাদির, মামুন বস প্রমুখ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন