editor

প্রকাশিত: 5:12 PM, March 3, 2024

দ্যা গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ পরিদর্শনে সাবেক পররাষ্টমন্ত্রীসহ অতিথিরা

দ্যা গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ পরিদর্শনে সাবেক পররাষ্টমন্ত্রীসহ অতিথিরা

সিলেট নগরী থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়া গ্রাম। ওই গ্রামের প্রত্যন্ত একটি এলাকায় গড়ে তোলা হয়েছে একটি প্রকল্প। নাম দেওয়া হয়েছে দ্যা গার্ডিয়ান অর্ফানেজ ভিলেজ। শতাধিক অনাথ শিক্ষার্থীকে সেখান থেকে হাতে কলমে দেওয়া হবে শ্ক্ষিা। পুরোপুরি সাবলম্বী না হওয়া পর্যন্ত তাদেরকে দেখাশোনা করবে সেবামুলক সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশন। রোববার ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন সাবেক পররাষ্টমন্ত্রী ড. একে আব্দুল মোমনেসহ অতিথিরা। আগামী ডিসেম্বর থেকে শিক্ষাথী ভর্তি কার্যক্রম শুরু হবে।

ছালিয়া গ্রামের ভেতর আকাঁবাকা সড়ক পেরিয়ে অর্ফানেজ ভিলেজ। উপর থেকে দেখলে মনে হবে ছোট ছোট লাল কুটির। কোথাও চলছে নির্মাণ কাজ আবার কোন কোন কুটিরের কাজ সম্পন্ন হয়েছে। ভেতরে প্রবেশ করার পর আরো মনোমুগ্ধকর লাগবে। সবকিছু পরিপাটি করে তৈরী করা হয়েছে। শত অনাথ শিক্ষার্থী অনায়াসে যেন থাকতে পারে সেজন্য প্রায় ৭ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই গ্রামটি। শিক্ষা জীবন শেষে তারা যেন কারো মুখাপেক্ষী না হন সেজন্যই দীর্ঘমেয়াদী ফাউন্ডেশনের এই প্রকল্প।

ভেতরে গিয়ে দেখা যায় অনাথ শিশুদের থাকার জন্য তৈরী করা হয়েছে নান্দনিক রুম। নির্মাণ কাজ চলছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক স্কুল, টেকনিক্যাল কলেজ, লাইব্রেরি, খেলার মাঠ ও মসজিদের। সবকিছু ঠিকঠাক থাকলে এবছরের শেষের দিকেই শুরু হবে অনুষ্ঠানিক কার্যক্রম।

রোববার দুপুরে অনাথ শিক্ষার্থীদের গ্রামটি ঘুরে দেখেন সাবেক পররাষ্টমন্ত্রী সিলেট-১ আসনের এমপি ড.এ.কে আব্দুল মোমেন। তিনি তাদের কর্মকান্ড দেখে অভিভূত হয়ে পড়েন। দেশের প্রতি ব্রিটিশ কিছু তরুণের এমন উদ্যোগকে তিনি স্বাগত জানান। বঙ্গবন্ধুর প্রকৃত সোনার বাংলা গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে ড.এ.কে আব্দুল মোমেন বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে অনেক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এসেছে, এর মধ্যে ক্যাপ ফাউন্ডেশন অন্যতম। ক্যাপ ফাউন্ডেশন দেশের দরিদ্র ও অনগ্রসর মানুষের কল্যাণে কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, এর আগেও ক্যাপ ফাউন্ডেশন দরিদ্র মানুষকে ৫০টি নৌকা দিয়ে তাদের অর্থ উপার্জনের পথ তৈরী করে দিয়েছিল। একটি দরিদ্র পরিবারকে ভিক্ষা না দিয়ে অর্থ উপার্জনের একটি মাধ্যম করে দিলে সেই পরিবার সারা জীবনের জন্য স্বাবলম্বী হয়। তিনি তাদের এই কার্যক্রমে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও জানান।

ক্যাপ ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুস সহিদ মুহিতের সভাপতিত্বে ও প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. দেলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি তাহমিন আহমদ, পরিচালক ফখরুছ সালেহীন নাহিয়ান, বাংলাদেশ ফিমেইল একাডেমীর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, ফাউন্ডেশনের সিইও আব্দুল নুর হুমায়ুন, ক্যাপ’র লিগ্যাল এডভাইজার ব্যারিষ্টার ময়নুল ইসলাম। অন্যানের মধ্যে বক্তব্য দেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক আরিফ আহমদ সুমন, দিপক অধিকারী প্রমুখ।

প্রসঙ্গত, আর্থসামাজিক উন্নয়ন ও আর্ত মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে বেসরকারি সংস্থা কমিউনিটি এগেইনেস্ট পভারটি-ক্যাপ ফাউন্ডেশন। ২০২০ সালের ২১ অক্টোবর ভিডিও কনফারেন্সের মাধ্যমে অর্ফানেজ ভিলেজের ভিত্তিপ্রস্থর করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়