editor
প্রকাশিত: 9:33 PM, March 3, 2024
মো. সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে আসন্ন মাহে রমজানের তাৎপর্য, করণীয় শীর্ষক এক আলোচনা সভা ও রমজানের ক্যালেন্ডারের উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ রা মার্চ) বিকেলে উপজেলার খাজাঞ্চী রেলওয়ে ষ্টেশন বাজারে সীরাতুন্নবী (সাঃ) পরিষদ খাজাঞ্চীর উদ্যোগে অনুষ্ঠিত হয় এ সভা।
সংগঠনের সভাপতি জামাল আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রফিক আহমদের সঞ্চালনায় রমজানের তাৎপর্য ও করণীয় শীর্ষক আলোচনা সভায় আলোচনা পেশ করেন জামেয়া ইসলামিয়া আব্বাসিয়া কৌড়িয়া ইসলামাবাদ মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা সাইফুর রহমান সাঈফী। সংগঠনের উপদেষ্টা শায়খুল হাদীস হযরত মাওলানা আব্দুস সোবহান, হাফিজ ফখরুল ইসলাম, হাফিজ মাওলানা রুম্মান আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহ সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসাইন,প্রচার সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, আনওয়ার হোসাইন, হাসান আহমদ, মোহাম্মদ আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ সাকিব মাহমুদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত মাওলানা আব্দুস সোবহান। পরে রমজানের ক্যালেন্ডারের উন্মোচন করেন অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন