editor
প্রকাশিত: 11:46 AM, March 4, 2024
‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ শ্লোগানে ছয় দিনব্যাপী পুলিশ সপ্তাহ-২০২৪ এর শেষ দিনের সর্বশেষ অধিবেশনে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন। এর মধ্য দিয়ে শেষ হয়েছে পুলিশ সপ্তাহ ২০২৪ এর নানা আনুষ্ঠানিকতা।
রোববার (৩ মার্চ) রাতে রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মেধা ও মনন কাজে লাগিয়ে দেশ সেবায় এগিয়ে আসার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় আপনারা মৌলিক অধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, বাংলাদেশ পুলিশ বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যে কোন সংকট মোকাবেলায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনাকালে পুলিশ ঘরে ঘরে খাবার, ওষুধ পৌঁছে দিয়ে সেবার এক উজ্জ্বল নজির সৃষ্টি করেছেন।
সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে প্রত্যয়ে রেখে প্রধানমন্ত্রী বিনির্মাণ করে চলেছেন দেশের ভবিষ্যৎ। প্রধানমন্ত্রীর হাত ধরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন শেষে দেশ আজ স্মার্ট বাংলাদেশের পথে।
বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণকে নিরাপত্তা প্রদানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এম. ইনায়েতুর রহিম, সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন, পিবিআইর অতিরিক্ত আইজিপি ও এ অনুষ্ঠান বাস্তবায়ন সংক্রান্ত উপকমিটির সভাপতি বনজ কুমার মজুমদার, পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইনস মাঠে দৃষ্টিনন্দন বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ-২০২৪ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন কর্ম অধিবেশনের মধ্য দিয়ে রোববার (৩ মার্চ) রাতে পুলিশ সপ্তাহ শেষ হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন