editor

প্রকাশিত: 1:56 PM, March 4, 2024

বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি: বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন

মহান স্বাধীনতার মাস উপলক্ষে হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের আলোচনা সভা

বীর মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি: বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন

সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এ দেশকে একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করা। কিন্তু তিনি তা করতে পারেননি। ১৯৭৫ সালে তাঁকে নির্মমভাবে সপরিবারে হত্যা করা হয়। আজ তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তে তরুণ প্রজন্মই ভরসা। তাঁদের দেশপ্রেম নিয়ে আধুনিক সমাজ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদেরকে সম্মান দিতে হবে। তারা যদি তাদের জীবন বাজি না রেখে যুদ্ধ না করতেন তাহলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না।

তিনি বলেন, ফাউন্ডেশনের সভাপতি ইব্রাহীম আহমদ জেসি মুক্তিযোদ্ধের ইতিহাস ধারণ করে বীর মুক্তিযোদ্ধাদের খুঁজে বের করে সম্মাননা দিচ্ছে। যা একটি প্রশংসনীয় কাজ। বর্তমান প্রজন্মের যুবকরাও তার এই কাজের মাধ্যমে অনুপ্রেরণা পাবে। হৃদয়ে ৭১ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ নতুন প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে তার জন্য বিভিন্ন ধরণের কার্যক্রম করে যাচ্ছেন।

তিনি রবিবার (৩ মার্চ) রাতে সিলেট নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে “মুক্তি সংগ্রামের চেতনার ধারক ও বাহক” হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উদ্যোগে মহান স্বাধীনতার মাস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তবে উপরোক্ত কথাগুলো বলেন।

হৃদয়ে ৭১ ফাউন্ডেশন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান ও সিলেট মহানগর যুবলীগের সদস্য ইব্রাহীম আহমদ জেসি এর সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিচালনায় রাজিব চন্দ্র দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য রাখেন জেলা সাব সেক্টর এর প্লাটুন কমান্ডার ও মুক্তিযুদ্ধ ১৯৭১ এর ৫ নম্বর সেক্টর এর সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মনির উদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, সুনামগঞ্জ জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিাদির আহমদ মুক্তা, হৃদয়ে ৭১ ফাউন্ডেশন এর উপদেষ্টা ও ২২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কামাল উদ্দিন, বঙ্গবন্ধু লেখক সাংবাদিক ফোরাম সিলেট জেলা শাখার সভাপতি রুহুল ইসলাম মিঠু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ বেলাল আহমদ, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট মহানগর শাখার সহ-সভাপতি এডভোকেট (শিক্ষা) বাবু দিপেন আচার্য্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক মারুফ আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উপ আপ্যায়ন সম্পাদক মো. তায়েফ হোসাইন, ফাউন্ডেশনের সদস্য সুহেদ আহমদ, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মেহেরাজ সিয়াম, সাংগঠনিক সম্পাদক ফয়সল আমান খান হৃদয়, সিলেট জেলা সভাপতি রুবেল আহমদ, সিলেট মহানগর শাখার আহবায়ক শাহরিয়ার রাকিব, যুগ্ম আহবায়ক জুনায়েদ আল হাবিব, সিলেট জেলা সাধারণ সম্পাদক সুয়েব জায়গীরদার, দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়ক শাকিল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মো. আব্দুল হামিদ, সাজু আহমেদ, আরিফ আহমদ, ইমতিয়াজ উদ্দিন, ওলিউর রহমান সুমন প্রমুখ।

সভা শেষে মো. তায়েফ হোসাইন-কে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সদস্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আব্দুল বারী। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন