editor
প্রকাশিত: 3:12 PM, March 4, 2024
চাকরি স্থায়ীকরণ, বকেয়াসহ বেতন-ভাতা পরিশোধসহ ৩ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্মচারী পরিষদ। সোমবার (৪ মার্চ) চৌহাট্টাস্থ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, আমরা ১৫ মাস ধরে বেতন-ভাতা বঞ্চিত। পরিবার পরিজন নিয়ে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সামনে পবিত্র রমযান মাস। জানিনা কীভাবে রমযান কাটাবো, আর কতদিন অনাহারে অর্ধহারে দিনাতিপাত করব। আমরা অসহায়, আমরা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনা করছি। একইসাথে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের দৃষ্টি আকর্ষণ করছি।
কর্মচারী পরিষদের আহ্বায়ক মুহাজিরুল ইসলাম রাহাতের সভাপতিত্বে ও সদস্য নাদীম সীমান্ত এবং এনাম আহমদের যৌথ পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আহ্বায়ক কমিটির সদস্য হাসানুর রহমান মুন্না, আবু হামজা, তিলোত্তমা দাস, তারেক আহমদ, তারা মিয়া, ফৌজিয়া সুলতানা মণি, সাইদুল ইসলাম, আহসান উদ্দিন প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের কর্মচারী উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন