editor
প্রকাশিত: 4:22 PM, March 5, 2024
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার্থীদের স্মার্ট শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা দিলে শিক্ষার্থীরা স্মার্ট হয়ে উঠতে পারবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ আজ অনেক এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে বিশ^ দরবারে স্মার্ট বাংলাদেশ হিসেবে পরিচিত করেছেন। বাংলাদেশকে আরো এগিয়ে নিতে সকলকে মিলেমিশে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, ড. বদরুল হুদা স্মার্ট ই-লার্নিং এর মাধ্যমে বিশ^ দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করে চলেছেন। সিলেট-চট্টগ্রাম ফাউন্ডেশন শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে। তাদের এই কার্যক্রম প্রশংসনীয়।
তিনি সোমবার (৪ মার্চ) রাতে সিলেট জেলা পরিষদের হলরুমে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড. বদরুল হুদা খানকে সংবর্ধনা, আলোচনা সভা, ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মহাসচিব উৎফল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসর ড.বদরুল হুদা খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন শিক্ষা প্রযুক্তি বিশেষজ্ঞ ড. সীমা খান, ইস্পাহানি টি লিমিটেড সিলেটের বিভাগীয় ব্যবস্থাপক আনিছুজ্জামান পাটোয়ারী, সাবেক সেনা কর্মকর্তা নূরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে সম্মাননা স্মারক এবং সিলেটের বিভিন্ন স্কুল-মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহমূলক ম্যাডেল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন