editor
প্রকাশিত: 7:05 PM, March 5, 2024
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী ৩ গুণীজনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সুরিরখাল বাইপাস সড়কের পাশে অবস্থিত বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসায় ৫ ই মার্চ মঙ্গলবার মাদ্রাসার হল রুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শিক্ষাবিদ ইমাদ উদ্দিনের সভাপতিত্বে এবং মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমানের সঞ্চালনায় এতে সংবর্ধিত ব্যক্তিত্ব লন্ডন দারুল উম্মাহ মসজিদের ইমাম মাওলানা আবুল হাসানাত চৌধুরী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত চৌধুরী বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্হা থেকে নৈতিকতা শিক্ষা ব্যবস্হার পরিবর্তে হিন্দু সংস্কৃতি ও চরম বেহায়াপনা কার্যক্রম পাঠ্যসূচীতে অংশ গ্রহণ করা হয়েছে। আমাদের সাধ্যমত মানুষ তৈরীর শিক্ষা ব্যবস্হা চালু করতে হবে।
এতে তিনি আরোও বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্হা হচ্ছে অল্টারনেটিভ শিক্ষা ব্যবস্হা। তিনি বিশ্বনাথ দারুল উম্মাহ আইডিয়াল মাদ্রাসার অল্প দিনে এর সার্বিক উন্নতি দেখে প্রশংসা করেন বলেন এই মাদ্রাসা একদিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হবে ইনশা’আল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক মোঃ মারাফত আলী, সংবর্ধিত ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল মালিক। স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শুয়াইবুর রহমান।
এতে অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাবেক মেম্বার আব্দুস সোবহান, শাহিন আহমদ রাজু, মাদ্রাসার সুপার মাওলানা হাবিবুর রহমান, মুরব্বী হারিছ আলী, কাউছার আহমদ রাহিম, এনাম আহমদ, ইবরাহিম আলী প্রমুখ।
অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত করেন মাদ্রাসার ছাত্র শুয়াইবুর রহমান, সংঙ্গীত পরিবেশন করেন রাহিয়া।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন