editor
প্রকাশিত: 7:12 PM, March 5, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: কংগ্রেস ক্ষমতায় এলে খুন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভিডিও বার্তায় এমনই হুমকি দিলেন ভারতের কর্ণাটকের একব্যক্তি। ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ এফআইআর দায়ের করা হয়েছে।
জানা যায়, অভিযুক্ত ওই ব্যক্তির নাম মহম্মদ রসুল কাদের। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, কর্ণাটকের বাসিন্দা রসুল সম্প্রতি নিজের মোবাইলের সেলফি মোডে এক ভিডিও বার্তা দেয় সোশ্যাল মিডিয়ায়। ওই বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উদ্দেশ্য করে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি খুনের হুমকি দেয়।
বার্তায় সে দাবি করে, যদি লোকসভা নির্বাচনের পর কংগ্রেস ক্ষমতায় আসে তবে খুন করা হবে মোদি ও যোগীর। স্বাভাবিকভাবেই তার এই ভিডিও বার্তা প্রকাশ্যে আসার পর এফআইআর দায়ের হয় সুরপুর থানায়। অভিযুক্তের বিরুদ্ধে ৫০৫(১) (বি), ২৫(১) (বি) এবং অস্ত্র আইনে এফআইআর দায়ের করেছে সুরপুর থানা পুলিশ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন