editor

প্রকাশিত: 11:10 AM, March 6, 2024

জৈন্তাপুরে দ্রুতগামী ডিআই গাড়ীর ধাক্কায় ঝরে গেলো ৩টি প্রাণ

জৈন্তাপুরে দ্রুতগামী ডিআই গাড়ীর ধাক্কায় ঝরে গেলো ৩টি প্রাণ

জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলায় দ্রুতগতীর ডিআই পিকআপ এর সুখোমুখি সংঘর্ষে ২-টি মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গেছে। এ ঘটনায় ৩ জন নিহত ও গুরুতর আহত হয়েছেন ১ জন।

নিহতরা হলেন জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী গ্রামের আলা উদ্দিনের ছেলে শিহাব (২২), জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯), একই এলাকার ব্যবসায়ি আব্দুল হান্নানের ছেলে পাবেল আহমেদ (১৮)। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোকামপুঞ্জি গ্রামের খাট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে দশ ঘটিকার সময় তামাবিল মহাসড়ক মোকামপুঞ্জিগামী দ্রুত গতীর ডিআই পিকআপ (সিলেট মেট্রো ন-১৫ ২৯৯৯) জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সাম্মুখে একসাথে বিপরীত দিক থেকে আসা ২টি মটর সাইকেলকে ধাক্কা দিলে দূর্ঘটনায় পতিত হয়৷

পরে স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষনা করেন।

গুরুত্বর তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত ১২টায় আইসিইউতে চিকিৎসাধীন ফয়সাল রেজা ও রাত দেড়টায় পাবেলের মৃত্যু হয়।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ঘন্টা দুয়েক তামাবিল মহাসড়কে যানচলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ স্থানীয় ব্যাক্তিদের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও জানান ঘাতক পিকআপ চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

নিহতের জানাযার সময়: আজ বুধবার (৬ মার্চ) শিহাব ও পাভেলের জানাযা বাদ যোহর মোকামবাড়ী মাদ্রাসা মাঠে। এবং ফয়ছাল রেজার জানাযা বেলা ২ ঘটিকায়, বাউরভাগ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন