editor
প্রকাশিত: 4:44 PM, March 6, 2024
বিয়ানীবাজার উপজেলার জলঢুপ হযরত ফাতিমা (রা) ও রহিমা বিবি মহিলা মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণ, মাদ্রাসার শ্রেণি কক্ষ ও হল রুম সজ্জিতকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৩ মার্চ) বেলা ১১ টায় মাদ্রাসার হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা’র সহ-সভাপতি ও রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের কমিউনিটি সার্ভিস ডাইরেক্টর রোটারিয়ান মো, আলাল উদ্দিন এর সভাপতিত্বে এবং মাদ্রাসার শিক্ষক, জলঢুপ বড়গ্রাম জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল আজিজ সিরাজী’র সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানের মাধ্যমে শ্রেণিকক্ষ সু-সজ্জিত করণ ও হল রুমের শুভ উদ্বোধন ঘোষণা করে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিয়ানীবাজার উপজেলার ১১নং লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।
মাদরাসায় কার্পেট বিছানো সু-সজ্জিত শ্রেণিকক্ষ দেখে উপস্থিত অতিথিবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত হন।
মাদ্রাসায় সুন্দর ও মনোরম পরিবেশ তৈরী করতে রোটারিয়ান মো. আলাল উদ্দিন এর উদ্যোগে ও মাদ্রাসা’র প্রতিষ্ঠাতা সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম আজাদ ও এলাকাবাসীর আর্থিক সহযোগিতায় মাদ্রাসার শ্রেণি কক্ষ ও হল রুম সজ্জিত করা হয়। শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করতে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন রোটারিয়ান মো. আলাল উদ্দিন। এছাড়াও মাদ্রাসার পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মালিক, ৭নং লাউতা ইউনিয়ন পরিষদের সদস্য সাদিকুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য সাব উদ্দিন, মাদ্রাসার নাযিম মাওলানা আব্দুল বাসিত, মাদ্রাসার শিক্ষক মাওলানা আশফাক আহমদ, মাওলানা শরিফ উদ্দিন, মাওলানা ইমরান আহমেদ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন