editor

প্রকাশিত: 11:23 AM, March 7, 2024

কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণ

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৩য় মেধাবৃত্তি ২০২৩ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি হোসাইন আহমদের সভাপতিত্বে ও সহ সভাপতি বিজিত দাসের পরিচালনায় মেধাবৃত্তি পুুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, ঝিঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান মাস্টার আবু বক্কর, সাবেক জেলা পরিষদ সদস্যা আলমাছ উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা সরকারি সহকারি শিক্ষক সমিতির সাবেক সভাপতি খাজা আজির উদ্দিন।

বক্তব্য রাখেন, কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজিব দাস ঝলক, সংগনের দায়িত্বশীল রিয়াজ উদ্দিন, কামরুল ইসলাম সহ সংগঠনের নেতৃবৃন্দ।

কানাইঘাট কিন্ডারগার্টেনগুলোর শিক্ষক-শিক্ষিকা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মস্তাক আহমদ পলাশ বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা অনুযায়ী স্মার্ট বাংলাদেশ গড়তে হলে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আগামী দিনে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক ও কিন্ডারগার্টেন বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, কানাইঘাটের প্রাথমিক পর্যায়ে মেধা বিকাশে কিন্ডারগার্টেন এর শিক্ষার্থীরা সব-সময় ভালো ফলাফল করে আসছেন। কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মেধা বিকাশে অত্র সংগঠনের উদ্যোগে তৃতীয় বারের মতো মেধাবৃত্তি পরীক্ষার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রশংসা করেন। সেই সাথে তিনি কানাইঘাট কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সকল কার্যক্রমে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন