editor
প্রকাশিত: 11:31 AM, March 7, 2024
জৈন্তাপুর প্রতিনিধি :: জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন। পরিদর্শন কালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সহ কর্মরত চিকিৎসক এবং নার্সদের সাথে স্বাস্থ্য সেবার বিষয়ে বিস্তারিত কথা বলেন। মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের তিনি আন্তরিক ভাবে দায়িত্ব পালনের নিদের্শ প্রদান করেন।
তিনি হাসপাতালের পরিবেশ সহ চিকিৎসা ব্যবস্থা দেখে অসন্তোষ্ট প্রকাশ করেন।
৬ মার্চ বুধবার সকাল ১০টার দিকে তিনি জৈন্তাপুর হাসপাতাল পরিদর্শন করতে আসেন। এসময় তাকে স্বাগত জানান উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ফাতেমা তুজ জোহরা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহউদ্দিন মিয়া। স্বাস্থ্য মন্ত্রী ডা: সামন্ত লাল সেন সম্প্রতি সড়ক দুঘর্টনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাংচুর সহ সংগঠিত অপ্রীতিকর ঘটনার স্থান ও আবাসিক এলাকা পরিদর্শন করেন।
পরে তিনি ৫ মার্চ রাতে সড়ক দুঘর্টনায় নিহত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা-কে দেখতে মোকামপুঞ্জি খাসিয়া পল্লী’র বাড়িতে ছুটে যান।
এসময় মন্ত্রী মহোদয় এম লিয়াকত আলী-কে শান্তনা জানিয়ে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সিটি মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় মহাসচিব ডা: এহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শেখ মো: সেলিম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) মো: তাজুল ইসলাম (পিপিএম)।
এছাড়া সিলেট স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন