editor
প্রকাশিত: 12:11 PM, March 7, 2024
জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শুক্রবার ও শনিবার (৮ ও ৯ মার্চ) সিলেটের কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৬ মার্চ) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলীর স্বাক্ষিরত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাৎসরিক জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেটের আম্বরখানা ৩৩/১১ কেভি উপকেন্দ্র ও ১১ কেভি জল্লারপাড় ও লালাদিঘীর পাড় ফিডারের কিছু এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত জল্লারপাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, ছায়ানীড়, ছায়াতরু, সরষপুর গলি, মদন মোহন কলেজ, লামাবাজার (আংশিক), খুলিয়াটুলা, নীলিমা, গরম দেওয়ান মাজার, কুয়ারপাড়, ইঙ্গুলাল রোড, লালাদিঘীর পাড়, কলকাকলী, ভাঙ্গাটিকর, নবীন আ/এ এলাকায় শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত লাক্কাতুরা, মালনীচড়া, আবাদানি, বড়শালা বাজার (আংশিক), সালেপুর, বাইশটিলা, ইউনুছ মার্কেট, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শেষে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ অফিস। নির্ধারিত সময়ের আগে মেরামত ও সংরক্ষণকাজ শেষ হলে আগেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানানো হয় নোটিশে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন