editor
প্রকাশিত: 7:15 PM, March 7, 2024
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের চেয়ারম্যান প্রফেসর ড. রমা বিজয় সরকার বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দেশেকে এগিয়ে নিতে হবে। জ্ঞান-বিজ্ঞানে বড় হতে হলে ক্রীড়া সাহিত্য ও সংস্কৃতি চর্চ করতে হবে। শিক্ষা অর্জনের পাশাপাশি মন ও শরীর সুস্থ রাখতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি দেশ ও জাতিকে ভালো কিছু দেওয়ার লক্ষ্যে নিজেকে সঠিক গন্তব্য স্থানে পৌছাতে মনযোগ সহকারে লেখাপড়া করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
তিনি বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আমিরুল আলম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুন চন্দ্র পাল, শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক ড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন, সিলেট মহানগর দায়রা জজ এর এডিশনাল পিপি ও কলেজ গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য এডভোকেট শামীম আহমদ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কলেজ গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য হাবিবুর রহমান চৌধুরী।

কলেজের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা ও প্রভাষক রিক্তা রানী সরকারের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী রাজা চৌধুরী ওয়াকফ এস্টেট এর মোতায়াল্লী ও কলেজের গভর্ণিং বডির দাতা সদস্য জুলহু মিয়া চৌধুরী, অভিভাবক সদস্য জামাল উদ্দিন, কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শিক্ষক প্রতিনিধি মিজানুল কবির, বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক কমিটির সচিব মাহবুবা খানম চৌধুরী, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন নওশিন তাবাসসুম।
এছাড়াও অনুষ্ঠানে লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রি কলেজের অন্যান্য শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফারজানা জান্নাত ফারিহা ও গীতা পাঠ করেন অর্না রানী দাস।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়