editor
প্রকাশিত: 12:09 PM, March 9, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রকাশ্যে খুনের ঘটনায় চাঞ্চল্য।
শুক্রবার (৮ মার্চ) সকালে শিলিগুড়ির জেলা হাসপাতাল মোড়ে খুনের ঘটনাটি ঘটে।
জানা যায়, পারিবারিক বিবাদের জেরে এদিন মহম্মদ শাহিদ নামে এক ব্যক্তি তার শাশুড়ি রুকসানা খাতুন এবং তার স্ত্রী সাকিনা খাতুনের ওপর হামলা করে। ঘটনাস্থলে মৃত্যু হয় রুকসানা খাতুনের। পরবর্তীতে তাকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় সাকিনা খাতুন জেলা হাসপাতাল ভর্তি রয়েছে।
পরিবার সূত্রে খবর, ৭ বছর আগে মহম্মদ শাহিদ এবং সাকিনার বিয়ে হয়। তারপর থেকে পারিবারিক অশান্তি চলছিল। এরপর শ্বশুরবাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে আসে সাকিনা। এরপর ও পারিবারিক বিবাদ চলতে থাকে। এদিন শিলিগুড়ি জেলা হাসপাতালে উল্টো দিকে অভিযুক্তের সঙ্গে তার স্ত্রী, শাশুড়ির ঝামেলা হয়। সেই সময় সে তার ব্যাগ থেকে চাকু বের করে ২ জনের ওপর হামলা করে। পরবর্তীতে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে শিলিগুড়ি থানা পুলিশের হাতে সোপর্দ করেন।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন