editor
প্রকাশিত: 11:07 AM, March 10, 2024
আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের উদ্যোগে, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেলিম আহমেদ এর অর্থায়নে বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামে নবনির্মিত বায়তুল আমান জামে মসজিদের সকল প্রকার পানির চাহিদা মেটানোর লক্ষ্যে গভীর নলকূপ স্থাপন শেষে গতকাল ৯ মার্চ শনিবার উদ্বোধন করা হয়েছে।
শনিবার বাদ জোহর আনুষ্ঠানিক ভাবে মুসল্লীদের ওজু সহ অন্যান্য কাজে ব্যবহারের জন্য স্থাপিত ডিপ টিউবওয়েল ভার্চ্যুয়ালি উদ্বোধন করেন সেলিম আহমেদ ও ট্রাস্টের সিনিয়র সহসভাপতি কলসুমা আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।
ট্রাস্টের বাংলাদেশ শাখার নেতৃবৃন্দের ব্যবস্থাপনায় বিশিষ্ট সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক সভাপতি, যুক্তরাজ্য ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান সেলিম আহমেদ এর অর্থায়নে গভীর টিউবওয়েল উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, খাজাঞ্চি ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, ট্রাস্টের বাংলাদেশ শাখার আহবায়ক সাংবাদিক মোঃ সায়েস্তা মিয়া, যুগ্ম আহবায়ক শাহ সিদ্দিকুর রহমান চিশতি, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, অর্থ সম্পাদক আল মামুন, সংগঠক ও ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, ছাত্রনেতা লায়েক হাসান অভি, শ্রমিকলীগ নেতা আবুল বশর, আব্দুল কাইয়ুম ও আকিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের বিশিষ্ট মুরব্বি আব্দুল গফুর, আব্দুল জব্বার, জমসিদ আলী, তোতা মিয়া, মোতাওয়াল্লী মাওলানা এখলাছুর রহমান, আব্দুল গণি, আব্দুল হামিদ, আব্দুল করিম, তৈমুছ আলী, নজির আহমদ, ইছমত আলী, সমর আলী, মজির আহমদ, ইরন মিয়া, মামুন আহমদ, আমিনুর রহমান, মাহবুব আহমদ, কয়েছ মিয়া সহ অন্যান্য মুসল্লীগণ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন