editor
প্রকাশিত: 11:22 AM, March 10, 2024
শেখ মো শাহিন উদ্দিন, মাধবপুর প্রতিনিধি :: “শেখ হাসিনার বারতা নারী পুরুষ সমতা” নারীর সমঅধি কার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ” এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাধবপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে আয়োজনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সামনে থেকে আন্তর্জাতিক নারী দিবসে’র বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল, সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এফ এ এম শাহজাহান।
এ দিবসটি বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, ধর্মঘর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল, চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব রহমান সোহাগ, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সমকাল পত্রিকার সাংবাদিক আইয়ুব খান, সাংবাদিক আলাউদ্দিন, নোয়াপাড়া ইউপি সংরক্ষিত মহিলা সদস্য শ্যামলী রানী দেব প্রমুখ। আরো উপস্থিত ছিলেন সাংবাদিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা।এসময় কিশোর কিশোরী ক্লাবের বিভিন্ন ইউনিয়নের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন