editor
প্রকাশিত: 6:12 PM, March 10, 2024
দুর্নীতি দমন কমিশন সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। আজকের শিশুরাই আগামীর স্মার্ট বাংলাদেশের কান্ডারি। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরিহার্য। একটি দূর্নীতমুক্ত রাষ্ট্র গঠনে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম। তাদেরকে ন্যায় নিষ্ঠার সাথে গড়ে তুলতে হবে।
তিনি রবিবার (১০ মার্চ) দুপুরে সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর উদ্যোগে সততা সংঘের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ ও সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় সিলেট এর উপ পরিচালক মো. জাভেদ হাবীব এর সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি লে. কর্নেল মুনির আহমদ কাদেরী (অব:), সাধারণ সম্পাদক রোটারিয়ান বেলাল আহমেদ।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত শিক্ষক শাহীন ইকবাল বাবুল, সহকারি শিক্ষিকা মুক্তা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে সিলেট জেলার ২৬ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বৃত্তি ও উপহারসামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও অতিথিবৃন্দ।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন