editor

প্রকাশিত: 7:43 PM, March 10, 2024

বিশ্বনাথে রমজান উপলক্ষে সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথে রমজান উপলক্ষে সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে’র খাদ্য সামগ্রী বিতরণ

বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে মানবতার কল্যাণে নিবেদিত যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর উদ্যোগে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) বিকেলে সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, যুক্তরাজ্যে বসবাসরত ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন কমিটির সাবেক সভাপতি, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টি ফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল ও সময় সিলেট মিডিয়ার চেয়ারম্যান সেলিম আহমেদ এর অর্থায়নে তার নিজ বাড়িতে এলাকার ১ শত ১০টি দুঃস্থ পরিবারের নারী পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা পরিষদের সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সমাজসেবক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ।

ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি, সেলিম আহমেদ এর পিতা আলহাজ্ব তেরা মিয়া এর সভাপতিত্বে ও ছাত্রনেতা লায়েক হাসান অভির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিটির বাংলাদেশ শাখার আহবায়ক মোঃ সায়েস্তা মিয়া।

ট্রাস্টের বাংলাদেশ শাখার সদস্য ফাহিম আহমদ এর কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুন নুর মেম্বার, বিশিষ্ট ইসলামি স্কলার ও বহুগ্রন্থ প্রণেতা মাওলানা আব্দুল হাই জিহাদি, খাজাঞ্চি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আব্দুর রব রাজু, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, ইরন মিয়া। উপস্থিত ছিলেন, ট্রাস্টি শামীম আহমদ, ট্রাস্টের বাংলাদেশ শাখার যুগ্ম আহবায়ক শাহ সিদ্দিক রহমান চিশতি, সদস্য সচিব শাহ আজিজুর রহমান মনর, অর্থ সম্পাদক আল মামুন, কমিটির সদস্য আবুল বশর, আব্দুল কাইয়ুম, আকিক মিয়া, জামাল আহমদ প্রমুখ।

বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, ছানা, আলু, রসুন ও খেজুর। মাওলানা আব্দুল হাই জিহাদির দোয়ার মাধ্যমে সমাপ্ত হওয়া অনুষ্ঠান সমাপ্ত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন