editor
প্রকাশিত: 9:25 PM, March 10, 2024
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, নারীর প্রতি সব ধরনের বৈষম্য, সহিংসতা, পশ্চাৎপদ দৃষ্টিভঙ্গির অবসান করে নারী-পুরুষের জন্য সাম্যের সমাজ প্রতিষ্ঠার চেতনাকে ধারণ করে নারী সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। নারীদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপত্তা, শিক্ষায় সরকারকে আরও মনোযোগ দিতে হবে। কারণ নারীদের জন্য খরচ করলে সমাজে সার্বিক গতি আসবে।
তিনি আরো বলেন, নারী-পুরুষের সমান অধিকারের বিষয়টি পরিবার থেকেই শেখাতে হবে। পারিবারিক শিক্ষালয়ে যদি আমরা এ বিষয়ে যুক্ত করতে পারি, তাহলে সকলের মধ্যে এই ধারণা ছোটবেলা থেকেই তৈরি হবে যে, নারী-পুরুষে কোনো বৈষম্য নয়। সকলে মিলে আমরা এই সমাজকে গড়ে তুলব। সহযোগিতার মনোভাব নিয়ে আমরা এগিয়ে যাব।
তিনি রবিবার (১০ মার্চ) বিকেল ৩টায় সিলেটের দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের হলরুমে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক নারী দিবস ও নারী সম্মাননা পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক নুসরাত হক এর সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা হাই স্কুলের ওয়ারেন্ট গাইডার পূর্ণিমা দাশ তালুকদার এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি অগ্রগামী বালিক উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তণ শিক্ষক মমতাজ বেগম, সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় লাক্কাতুরার প্রধান শিক্ষক নাজমা বেগম, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক হেপী বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় কমিশনার শারমিন সুলতানা।

আন্তার্জাতিক নারী দিবস ২০২৪ উপলক্ষে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের পক্ষ থেকে ১০ জন নারীকে নারী সম্মাননা প্রদান করা হয়েছে। তারা হলেন- বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট জেলার উপদেষ্ঠা সালমা বাছিত, মৌলভীবাজার জেলা কমিশনার নূরজাহান সূয়ারা, সুনামগঞ্জের উপদেষ্ঠা মঞ্চিতা চৌধুরী, শ্রীমঙ্গল-মৌলভীবাজারের উপদেষ্ঠা প্রভাসিনী সিনহা, সিলেট জেলা কমিশনার সিদ্দিকা খাতুন, সিলেটের আঞ্চলিক সদস্য শাহানা বেগম, মিত্র দেব, আঞ্চালিক সম্পাদক শাহানা জাফরীন রোজী, শ্রীমঙ্গল-মৌলভীবাজার জেলার উপদেষ্ঠা আল্পনা সেন, হবিগঞ্জ জেলা কমিশনার নূরজাহান খানম, শ্রীমঙ্গল-মৌলভীবাজারের উপদেষ্টা রীতা দত্ত, সিলেট জেলার আঞ্চলিক কোষাধ্যক্ষ চৌধুরী ফেরদৌস আরা জামাল, সুনামগঞ্জ জেলা কমিশনার নাসিমা রহমান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাইডার শেখ মাহজাবিন তারানা। গীতা পাঠ করেন গাইডার স্নেহা চন্দ।
বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে বিভিন্ন স্কুলের গাইড ও রেঞ্চার শিক্ষার্থীদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন গাইডার অলক দাশ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়