editor
প্রকাশিত: 11:16 AM, March 11, 2024
হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে কাঠ বোঝাই পিকআপ ভ্যান উল্টে জহুর মিয়া (৫৫) ও নুরুল আমিন (৩৫) নামে দুইজন নিহত হয়েছেন। এছাড়াও গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১০ মার্চ) রাত ৮ টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতুলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২নং পুটিজুরী ইউনিয়নের হিলালপুর গ্রামের মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া পিকআপ ভ্যান বোঝাই দিয়ে নিজ ঘরের দরজা জানালার কাঠ নিয়ে বাড়িতে আসছিলেন। পিকআপ ভ্যানটি ঢাকা সিলেট মহাসড়কের শেওড়াতলী নামক স্থানে আসা মাত্রই নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
এসময় পিকআপ ভ্যানে থাকা উপজেলার হিলালপুর গ্রামের মৃত চন্দু মিয়ার ছেলে জহুর মিয়া (৫৫), মৃত মোস্তফা মিয়ার ছেলে মাওলানা মিজান মিয়া (৪০), উপজেলার অলুয়া গ্রামের মৃত সিজিল মিয়ার ছেলে মো. নুরুল আমিন (৩৫) এবং উপজেলার পুটিজুরী ইউনিয়নের গোলগাও গ্রামের ছুরুক মিয়ার ছেলে ফজলু মিয়া (৫৩) গুরুতর আহত হয়।
তাৎক্ষণিক পথচারীরা এগিয়ে গিয়ে তাদেরকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জহুর মিয়াকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত অবস্থায় নুরুল আমিন, ফজলু মিয়া ও মিজান মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল প্রেরণ করা হয়। সিলেট নিয়ে যাওয়ার পথে নুরুল আমিন এর মৃত্যু হয়।
বাহুবল থানার (ওসি) মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়