editor
প্রকাশিত: 6:09 PM, March 11, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: বারবার “পাগল”বলায় তীব্র ক্ষোভে রাগের মাথায় মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল মানসিক ভারসাম্যহীন যুবক। মাকে খুনের পর বাড়িতে ও আগুন জ্বালিয়ে দেয় সে। ভয়াবহ এই হত্যাকান্ডের পর ২৭ বছরের ওই যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ৪৮ এর বিপুল গ্রিনস নামে অভিজাত আবাসনে। সেখানকার এক ফ্ল্যাটে তাঁর স্বামী ছিলেন না। ছেলে অত্রিমের সঙ্গে ঝগড়ার সময় বারবার তাকে পাগল বলেছিলেন রাণু শাহ। এরপরই মাকে কুপিয়ে খুন করে, ঘরে আগুন জ্বালিয়ে দেয় যুবক। দাউদাউ করে আগুন জ্বলতে দেখেই দমকলে খবর দেন প্রতিবেশীরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকলের ইঞ্জিন। ফ্ল্যাটের দরজা ভেঙে, আগুন নেভানোর পর রাণুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, গত কয়েক মাস ধরেই ঘাতক যুবকের মানসিক রোগের চিকিৎসা চলছে।
প্রতিবেশীরা জানিয়েছে, মানসিক ভারসাম্যহীন ওই যুবক প্রায়শই বাবা, মায়ের সঙ্গে ঝামেলা করত। ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শোনা যেত। এদিন ঝামেলা সময়ে চরম পদক্ষেপ নেয় সে। ইতিমধ্যেই যুবককে আটক করেছে পুলিশ। তার মানসিক স্বাস্থ্যের পরীক্ষার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন তদন্তকারীরা।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন