editor
প্রকাশিত: 6:18 PM, January 22, 2023
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মো. মশিউর রহমান বলেছেন, সরকার স্মার্ট বাংলাদেশ গড়তে প্রযুক্তির মাধ্যমে শিক্ষাঙ্গনকে সুনামের সাথে এগিয়ে নিয়ে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে সরকারের দেয়া সুযোগ-সুবিধা গ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করাতে হবে। তিনি বলেন, কলেজ শিক্ষকগণ শিক্ষার মান উন্নয়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তাদের কাজের সুফল হিসেবে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে দেশ বিদেশে গুরুত্বপূর্ণ অবস্থানে নেতৃত্ব দিচ্ছেন। আগামীতে শিক্ষার গুণগতমান উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রে সকল শিক্ষকদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।
প্রফেসর ডক্টর মোঃ মশিউর রহমান গত ২১ জানুয়ারি শনিবার সকালে নগরীর উপশহর পয়েন্ট সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির সীমান্তিক কমপ্লেক্সের হলরুমে সিলেট বিভাগের কলেজ অধ্যক্ষবৃন্দদের নিয়ে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (প: ও উ:) সুমন চক্রবর্তী, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাবাসসুম আমিনা। কর্মশালায় সিলেট বিভাগের ২৯টি কলেজের অধ্যক্ষবৃন্দ অংশ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২২৫৭টি কলেজের শিক্ষার মান নিয়ন্ত্রণ ও মানোন্নয়নের জন্য একটি শিক্ষা ব্যবস্থাপনা সিস্টেমের (এলএমএস) প্রয়োজনীয়তাকে সামনে রেখে কর্মশালায় লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা এলএমএস এর সফটওয়্যার সিস্টেমের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষা প্রশাসক/ ব্যাবস্থাপকদের শিক্ষাসেবা প্রদান বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন