editor

প্রকাশিত: 12:47 PM, March 13, 2024

জোনাকির আলো আসে কোথা থেকে

জোনাকির আলো আসে কোথা থেকে

3

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ‘ঝুম্‌কো লতায় জোনাকি’ কবিতায় লিখেছেন, ‘ঝুম্‌কো লতায় জোনাকি—/মাঝে মাঝে বিষ্টি গো/আবল তাবল বকে কে/তারও চেয়ে মিষ্টি গো/মিষ্টি মিষ্টি।’

5

জোনাকিসহ কিছু পোকামাকড় আছে, যারা আলোর জন্য বিখ্যাত। জোনাকিসহ এমন পোকামাকড়ের এই আলোকিত বৈশিষ্ট্যকে বায়োলুমিনেসেন্স বা জৈব আলোকধারা বলে। রহস্যময় আলোকিত পোকামাকড় নিয়ে অনেক দিন ধরে বিজ্ঞানীদের আগ্রহ দেখা যাচ্ছে। জোনাকির আলোর উৎস নিয়ে একটি নতুন জিনগত (জেনেটিক) সূত্র প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

7

প্রতি গ্রীষ্মে জোনাকিরা সন্ধ্যার আকাশকে আলোকিত করে। সন্ধ্যার প্রকৃতি সবুজ, হলুদ, কমলা, এমনকি নীল রঙের আলোয় ভরে দেয় জোনাকিরা। বিজ্ঞানীরা প্রায় দুই হাজারের মতো জোনাকি বা ফায়ারফ্লাই প্রজাতির খোঁজ পেয়েছেন। আলাদা আলাদা প্রজাতিভেদে প্রতিটির নিজস্ব আলোর ঝলকানি ও ভিন্ন আকৃতির আলোক আভার অঙ্গ রয়েছে। বিজ্ঞানীরা নিশ্চিত করে দুটি জিন আবিষ্কার করেছেন, যেগুলোর কারণে পোকামাকড়েরা আলো ছড়ায়। চীনের হুয়াজং কৃষি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী সিনহুয়া ফু বলেন, জোনাকি পোকার লার্ভায় আলো তৈরির অঙ্গ দ্রুত তৈরি হয়। প্রাপ্তবয়স্করা এই অঙ্গ বিশেষ উপায়ে নিয়ন্ত্রণ করতে পারে। বিষয়টিকে হারিকেন বা লণ্ঠনের সঙ্গে তুলনা করা যায়। জোনাকি পোকার আশপাশে কোনো সঙ্গী থাকলে সে মোর্স কোডের মতো আলোক ঝলকানি দেখাতে পারে।

নেচার কমিউনিকেশন নামের বৈজ্ঞানিক সাময়িকীতে নতুন গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। চীনে ধানের খেতে জলজ জোনাকি পোকা পাওয়া যায়, যা অ্যাকুয়াটিকা লেই নামে পরিচিত। এই জোনাকির জিনোম ডিকোড করেছেন বিজ্ঞানীরা। গবেষণার সময় জোনাকির হালকা অঙ্গের গঠন, সক্রিয়করণ ও অবস্থানের জন্য দুটি জিনের খোঁজ মেলে। এলাবিডি-বি ও এলইউএনসি-৪ নামের দুটি জিনের কারণেই জোনাকি আলো ছড়ায়। দুটি জিন বেশ চমকে দেয় বিজ্ঞানীদের। এই জিন সাধারণভাবে জোনাকির বিকাশে সহায়তা করার জন্য পরিচিত। আলো তৈরির জন্য যে কাজ করে তা জানা ছিল না কারও। এই বিজ্ঞানী বলেন, আমরা নতুন জিনের মাধ্যমে বুঝতে চেষ্টা করছি। এই জিনের কারণে পোকাগুলো আতশবাজির মতো আলোকিত করার ক্ষমতা প্রদর্শন করতে পারে।

বিজ্ঞানী ফু ২০০০ সাল থেকে জোনাকি নিয়ে গবেষণা করছেন। তাঁর গবেষণাগারে বছরে ছয় লাখ জোনাকি পোকা চাষ হয়। জিনোম রহস্য নিয়ে কাজ করার সময় দুটি জিনের অবস্থা জানার চেষ্টা করেন বিজ্ঞানী ফু। জোনাকি এখন সারা বিশ্বে বড় বিপদের মধ্য দিয়ে যাচ্ছে। আলোক দূষণ, কীটনাশক ব্যবহার, বাসস্থানের ক্ষতি আর অন্যান্য প্রাণীর উপদ্রবের কারণে জোনাকিরা বিপন্ন। শুধু যুক্তরাষ্ট্রে ১৮টি প্রজাতি এখন বিলুপ্ত। সূত্র: ন্যাশনাল জিওগ্রাফিক

8

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ ‎নেওয়ায় সিলেট নগরীতে ছাত্রদলের আনন্দ মিছিল

3 ‎‎গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

8 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

নেতৃত্বে ‘ট্যাটো’ সুমন : সিলেট থেকে অপহৃত র‌্যাব সদস্যকে ফেলে দেয়া হয় হরিপুরে

3 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

মদিনা মার্কেটে অভিযানের পরদিনই ফের অবৈধ বিদ্যুৎ সংযোগ

5 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

ধর্মপাশায় নিষিদ্ধ যুবলীগ নেতা মাঈনের রমরমা রাজত্ব

5 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

পিয়াইনগুল হাইস্কুল এ্যালামনাই এসোসিয়েশন গঠন

7 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

ছাতকে শরৎ বরণে মুক্তাক্ষর ও সপ্তক সংগীত বিদ্যালয়

1 আবহমান বাংলার ষড়ঋতুর তৃতীয় ঋতু শরৎ। এই শরৎকালকে নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন ছাতক শাখার মুক্তাক্ষর।ব্যবস্থাপনায় ছিল

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে সিলেট জেলা ওলামা দলের ফুলেল শুভেচ্ছা

7 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল সিলেট জেলার নেতৃবৃন্দ। শুক্রবার (২১ আগস্ট)

1
4