editor

প্রকাশিত: 11:15 AM, March 14, 2024

জৈন্তাপুরে নাগরিক সেবা জনগণের কাছে পৌছে দিতে প্রশাসনের গনশুনানি অনুষ্ঠিত

জৈন্তাপুরে নাগরিক সেবা জনগণের কাছে পৌছে দিতে প্রশাসনের গনশুনানি অনুষ্ঠিত

জৈন্তাপুর প্রতিনিধি :: জনগনের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধির লক্ষ্য জৈন্তাপুরে প্রশাসন আয়োজিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসন আয়োজিত এই গনশুনানি অনুষ্ঠিত হয়। জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত গনশুনানি’তে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাজেদুল ইসলাম সভাপতিত্ব করেন।

গনশুনানিতে জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেবা প্রত্যাশি নাগরিকগণ বিভিন্ন বিষয়ে আবেদন জানান।

গনশুনানিতে উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, প্রতি বুধবার অগ্রাধিকার ভিত্তিতে উপজেলায় এই গণশুনানির কার্যক্রম অব্যাহত থাকবে।

মানুষ তার বিভিন্ন সমস্যা অতি অল্প সময়ের মধ্যে সমাধানের লক্ষ্যে সরকারি সকল সেবা সম্পর্কে ধারণা পেতে এই গনশুনানি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তিনি বলেন, প্রসাশনের সকল সময় ব্যাস্ততম মূহুর্তে অনেক সময় বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় যেতে হয়। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তা অনুপস্থিত থাকায় সেবা নিতে আসা সুবিধাভোগি কিংবা ভুক্তোভোগীদের বিড়ম্বনায় পড়তে হয়।

বিশেষ কোন কাজ না হলে এখন থেকে প্রতি বুধবার সকল নাগরিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরাসরি তাদের কথা শুনবেন এবং তা সমাধানের লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে বলে তিনি জানান। সেই সাথে এই গনশুনানির সুফল সম্পর্কে উপজেলার সাধারণ মানুষের নিকট তা প্রচার করতে গণমাধ্যমে কর্মীদের নিকট আহবান জানান।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নারী-পুরুষ তাদের বিভিন্ন সমস্যা সংক্রান্ত দরখাস্ত দেন।
জন্ম নিবন্ধন সংশোধন, গৃহহীন পরিবারের ঘরের আবেদন, টিউবওয়েল সমস্যা, সেলাইমেশিন, ভূমি নামজারী সংক্রান্ত, স্কুলের ভবন নির্মাণ সংক্রান্ত, হতদরিদ্র পরিবারের জন্য ঘরের টিনের জন্য সহায়তা চেয়ে আবেদন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাজেদুল ইসলাম সব আবেদনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট দপ্তরে দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় জৈন্তাপুর ইউনিয়নের ভিত্রিখেল গ্রামের হতদরিদ্র অটোচালকের কলেজ পড়ুয়া কন্যা ২য় বর্ষের ছাত্রীর কলেজের নতুন বইয়ের সেট কিনে দেন।

গনশুনানিতে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল-মাসুদ, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা অলিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) গৌতম চন্দ্র সূত্রধর, সাবেক ইউপি সদস্য আব্দুস শুক্রুর, উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা তিশা আক্তার সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন