editor
প্রকাশিত: 11:27 AM, March 14, 2024
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধি :: ভবানীপুরের ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ। মৃতদেহ উদ্ধার হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নিমতা এলাকা থেকে। অপহৃত ওষুধ ব্যবসায়ী ভবো লখানির স্ত্রী থানায় নিখোঁজ ডায়রি করেন। এরপর তদন্ত শুরু করে বালিগঞ্জ থানার পুলিশ।
বুধবার (১৩ মার্চ) সকালে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হয় নিমতা এলাকায় একটি বাড়ির জলের ট্যাংকের পাশে বস্তা বন্দি অবস্থায়। তদন্তকারীদের সূত্রের খবর, খুনের পর পুঁতে দেওয়া হয়েছিল দেহ। এমনকি তার উপর তুলে দেওয়া হয়েছিল পাঁচিল।
পুলিশ সূত্রে জানা গেছে, যে বাড়ি থেকে দেহ উদ্ধার হয়েছে, সে মৃত ব্যবসায়ীকে নিমতায় ডেকে এনে মাথায় উইকেট দিয়ে বাড়ি মেরে খুন করা হয়। পরে জলের ট্যাংকের নিচে দেহ ঢুকিয়ে রাখা হয়। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে নিমতার বাসিন্দা অনির্বাণ গুপ্ত ও উত্তর কলকাতার বাসিন্দা সুমন দাস নামে ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে নেমে পুলিশ নিমতার রবীন্দ্রপল্লীতে ভবানীপুরের ব্যবসায়িক সঙ্গীর বাড়ি থেকে দেহ উদ্ধার করেছে। পুলিশ সূত্রে খবর, জেরায় খুনের স্বীকার করেছে এক অভিযুক্ত।
জানা গেছে, ব্যবসার ৫০ লক্ষ টাকা নিয়ে বিবাদ চলছিল ২ ব্যবসায়ীর মধ্যে। টাকা দেওয়ার নাম করে লখানিকে সোমবার (১১ মার্চ) ডেকে নিয়ে যাওয়া হয় নিমতায়। দুপুরের পর ওই ব্যবসায়ীর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেনি পরিবার। তারপরেই ওষুধ ব্যবসায়ীকে খুন করা হয় বলে অভিযোগ।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন