editor
প্রকাশিত: 10:57 AM, March 16, 2024
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে বিক্রির অপরাধে এক নারী ও মাটি বহনকারী দুই ট্রাক্টরচালককে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৩ মার্চ) দিনব্যাপী উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান চালিয়ে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অভিযানে সহায়তা করেন থানাপুলিশের সদস্যরা।
সাজাপ্রাপ্তরা হলেন- শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর গ্রামের বাসিন্দা মোছা. নুরুন্নেছা (৪০), একই গ্রামের বাসিন্দা শিবু পাশী (২৬) ও আব্দুর (২৭)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, শরীফপুর ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন কৃষি খাস জমি অবৈধভাবে দখলে রেখে উপরিস্তরের মাটি কেটে বিক্রি করে ক্ষতিসাধন করছিলেন নুরুন্নেছা। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, কৃষি খাস জমি মাটি বহনকারী ট্রাক্টরচালক শিবুকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। একই অপরাধে আরেক ট্রাক্টরচালক আব্দুরকে ১৫ দিনের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩০ দিনের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে