editor

প্রকাশিত: 7:08 PM, March 16, 2024

বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত: প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন মুক্তি ও মানবতার অগ্রদূত। বঙ্গবন্ধুর অন্তরজুড়ে ছিল বাংলাদেশের সমৃদ্ধি। তিনি চেয়েছিলেন, রাজনৈতিক মুক্তির পর বাঙালি জাতির অর্থনৈতিক ও সামাজিক মুক্তি আসবে। বিশ্বের বুকে মর্যাদার সঙ্গে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। তারই দেখানো পথে হাঁটছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন দুর্বার গতিতে।

শনিবার (১৬ মার্চ) বিকালে আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিশ্বনাথ উপজেলার বাইশঘর নিজ বাড়িতে অসহায়দের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এ কথাগুলো বলেন।

এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শিশুদের খুব আদর করতেন। তিনি জানতেন, শিশুদের তৈরি করতে পারলে একটি সৎ ও সাহসী জাতি তৈরি হবে। তাই শিশুদের বঙ্গবন্ধুর নীতি ও আদর্শে উজ্জীবিত হয়ে আগামী দিনের জন্য নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

খাবার বিতরণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহিদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রব, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সহ সভাপতি সেলিম আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, উপ প্রচার সম্পাদক শাখাওয়াত, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য মকদ্দুস, কাউন্সিলর ফজর আলী, পৌর আওয়ামী লীগের সদস্য চেরাগ আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, যুক্তরাজ্য যুবলীগের সহ সভাপতি শামসাদুর রহমান লাহিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান বদরুল, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সেবুল, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোকন, জাকির হোসেন মামুন, আবিদুর রহমান, কয়েস আহমদ, মাসুদ আহমদ রিপন, আলমগীর, সৈকত, সাইদুল, উজ্জল, দশঘর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল হামিদ, আবুল হোসেন, শাহ আলম, জাহান মিয়া, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহিরুল ইসলাম, সোয়াসহ প্রমুখ নেতৃবৃন্দ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়