editor
প্রকাশিত: 7:03 PM, January 22, 2023
ডিএসএস ডেস্ক :: আমেরিকার ক্যালিফোর্নিয়ায় গোলাগুলিতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাতে মন্টেরি পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লস অ্যাঞ্জেলেসের পুলিশ (শেরিফ) বিভাগের ক্যাপ্টেন অ্যান্ড্রু মেয়ের।
এছাড়া এই ঘটনায় আহত আরো অন্তত ১০ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। এর আগে হাজার হাজার মানুষ নববর্ষ উৎসবের জন্য ওই শহরে জড়ো হয়েছিলেন। গুলি চালানোর বিষয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি এবং সন্দেহভাজন ব্যক্তি হেফাজতে আছে কিনা তা জানা যায়নি।
একজন প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলস টাইমস পত্রিকাকে বলেছেন, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে এসে তাকে দরজা লক করতে বলে কারণ ওই এলাকায় মেশিনগান হাতে একজন লোককে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ার ভিডিওগুলোতে এলাকায় বিশাল পুলিশ উপস্থিতি দেখা গেছে। চীনা লুনার নিউ ইয়ার উৎসব পুরো সপ্তাহান্ত জুড়ে চলে, যেখানে এর আগে ১০ হাজারেরও বেশি দর্শক জড়ো হয়েছিলেন। সূত্র : সিএনএন, বিবিসি
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন