editor

প্রকাশিত: 8:03 PM, March 16, 2024

কানাইঘাট বাজার মনিটরিং সহ উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন সাংসদ হুছাম্মুদ্দীন চৌধুরী

কানাইঘাট বাজার মনিটরিং সহ উন্নয়ন মূলক কাজ পরিদর্শন করলেন সাংসদ হুছাম্মুদ্দীন চৌধুরী

কানাইঘাট প্রতিনিধি :: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী পবিত্র মাহে রমজান উপলক্ষে জিনিসপত্রের দাম স্থিতিশীল রাখতে কানাইঘাট বাজার মনিটরিং করেছেন।

শনিবার দুপুর ১২টার দিকে প্রথমে সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী দারুল উলূম মাদ্রায় শায়িত আল্লামা মুশাহিদ বায়মপুরীর মাজার জিয়ারত করেন। এরপর তিনি কানাইঘাট বাজার পরিদর্শন করে রমজান মাসে সরকারের নির্ধারিত তালিকা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, মাছ-মাংস বিক্রি সহ বাজার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ স্বাস্থ্য সম্মত খাবার বিক্রি এবং ওজনে সঠিক দেয়ার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিনি রমজান মাস উপলক্ষ্যে ব্যবসায়ীদের হালাল তরিকায় ব্যবসার মাধ্যমে ক্রেতাদের সন্তোষ্টি অর্জন করার জন্য বলেন এবং রমজান মাসে প্রশাসনের পক্ষ থেকে প্রতিদিন বাজার মনিটরিং করা হবে বলে জানান।

বাজার পরিদর্শনকালে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ বাজারে জানজট নিরসন এবং ফুটপাতে ব্যবসায়ীদের বিকল্প জায়গায় ব্যবসা পরিচালনার জন্য কামারপট্টি হতে খেয়াঘাট পর্যন্ত সুরমা ডাইকের রাস্তার দাবী জানালে তাৎক্ষণিক সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরী সংশ্লিষ্ট উর্ধ্বতন সরকারি কর্মকর্তার সাথে কথা বলে এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী সচিব সাংসদের একান্ত সহকারি এ.কে.এম আহসান উদ্দিন দেওয়ান (ইকবাল), কানাইঘাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অতিরিক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ফয়সাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার।

এরপর যোহরের নামাজ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আদায় করে বাজারের ব্যবসায়ী ও মুসল্লীদের উদ্দেশ্যে বলেন, আল্লাহ রাব্বুল আল-আমিন আমাদের উপর রহমত স্বরূপ রমজান মাস দিয়েছেন যাতে করে তাকওয়া অর্জন করে আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। এ মাসের শিক্ষা গ্রহণ করে পরষ্পর হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কানাইঘাট ও জকিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, কিছুদিনের মধ্যে কানাইঘাট বোরহান উদ্দিন সড়কের কাজ শুরু হবে। উপজেলা হাসপাতালের ৫১ শয্যা বিশিষ্ট চিকিৎসা সেবা চালু করার মাধ্যমে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি পর্যায়ক্রমে কানাইঘাটের প্রধান প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে উন্নয়নের আওতায় নিয়ে আসা হবে। বাজার ও মসজিদের উন্নয়ন করার আশ^াস প্রদান করেন তিনি।

এছাড়া সংসদ সদস্য মাওলানা হুছামুদ্দীন চৌধুরী কানাইঘাট উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের স্থলে সরকারি ভাবে ধর্মমন্ত্রণালয়ের উদ্যোগে মডেল মসজিদ এর কাজের অগ্রগতি ও স্থান পরিদর্শন করেন। ১৫ কোটি টাকা ব্যায়ে মডেল মসজিদের নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে বলে জানান। সর্বশেষ তিনি পৌর শহরের ডালাইচরে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম পরিদর্শন করে খেলাধূলার উন্নয়নে মাঠের অসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করার আশ^াস প্রদান করেন।

সংসদ সদস্য হুছামুদ্দীন চৌধুরীর সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওসি (তদন্ত) উজায়ের আল-আদনান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহেমদ চৌধুরী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান মাওলানা জামাল উদ্দিন, কেন্দ্রীয় তালামিজ নেতা ফারহান আহমেদ চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, কানাইঘাট বাজার বণিক সমিতির সভাপতি আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হেকিম শামীম, কোষাধ্যক্ষ নজির উদ্দিন প্রধান, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মারুফ আহমদ, বর্তমান সাধারণ সম্পাদক মারওয়ানুল করিম, উপজেলা আঞ্জুমানে আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক আল-আমিন প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়