editor
প্রকাশিত: 11:15 AM, March 17, 2024
শেখ মো: শাহীন উদ্দীন, হবিগঞ্জ প্রতিনিধি :: ভাগ্য পরিবর্তনের আশায় বৈধ ভিসা ও পাসপোর্ট নিয়ে মালয়েশিয়া গিয়ে বাংলাদেশী ৩ শ্রমিক ওই দেশের জেলে ছয় মাস ধরে নির্যাতনের শিকার হয়ে গোপনে ভিডিও কলে বাচার আকুতি জানিয়েছেন। দূতাবাস কিংবা রিক্রুটিং এজেন্সির পক্ষ হতে পাচ্ছেন না কোন আইনি সহযোগিতাও।
মালয়েশিয়ায় আটক ও নির্যাতনের শিকার তিনজন ভুক্তভোগীরা হচ্ছেন- ব্রাহ্মণবাড়িয়া সদর জেলার বাসুদেব এলাকার আবু তাহেরের পুত্র মোহাম্মদ আকাশ (২১) পাসপোর্ট নং- A02303929, কিশোরগঞ্জ জেলার গাছিহাটা উপজেলার কাটিয়াদী ইউপির পুরুরা গ্রামের রেনু মিয়ার পুত্র মিজানুর রহমান (২১) পাসপোর্ট নং A05892802 এবং সুনামগঞ্জ জেলার ধলবাজার উপজেলার দিরাই ইউপির ভাটিধল গ্রামের আব্দুল হকের পুত্র ফখরুল আহমেদ (২৪)। মালয়েশিয়া নির্যাতিত এই ৩ জনের সাথে আরো একাধিক বাংলাদেশী নির্যাতিত বন্দী অবস্থায় আছে বলেও জানা যায়।
জানা যায়, এরা মালয়েশিয়ার থাইল্যান্ডের সীমান্তবর্তী তাংগাল এলাকার ইমিগ্রেশন জেলে আটক অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঢাকার কাকরাইলের দিশারী ইন্টারন্যাশনাল নামের রিক্রুটিং এজেন্সির ব্যবস্থাপনার পরিচালক শফিকুল ইসলাম ও তার সহযোগী রুবেল মিয়া মাধ্যমে মালয়েশিয়া গিয়ে আটক হলেও তাদের মাধ্যমে উদ্ধারের কোন সহযোগিতা মেলছে না উল্টো হয়রানি করছেন।
এ ব্যাপারে শফিকুল ইসলাম ও রুবেল মিয়া ফোন দেয়া হলে তারা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।
মালয়েশিয়ায় নির্যাতিত ও আটক শ্রমিকদের মা-বাবা ও স্বজনরা কেঁদে কেঁদে কবে মুক্তি পেয়ে দেশে ফিরবে সেই দিন গুণছেন।
বিএমইটি ক্লিয়ারেন্স থাকা সত্ত্বেও ইমিগ্রেশন জেলে আটক নির্যাতিত ওইসব শ্রমিকদের উদ্ধারে ও বাংলাদেশ দূতাবাসের পক্ষ হতে আইনি কোন সহায়তায় না মেলায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকার সচেতন মহল।
এদিকে মালয়েশিয়ায় আটক তিন শ্রমিকের উদ্ধারের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় মানবাধিকার কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীদের পরিবার।
প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের উপসহকারী পরিচালক মালিকা বেগম জানান, এই ধরনের ঘটনায় আমরা সেই দেশের দূতাবাসে চিঠি পাঠিয়ে দেই এবং তারা উদ্ধারের কার্যক্রম করে থাকেন।তবে এই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবো।
স্টাফ রিপোর্টার সিলেট নগরীর চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় কাজী রাজু আহমদ নামের এক ব্যক্তির সম্পৃক্ততার
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন